ইসরায়েল-মার্কিন হামলা
৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কামাল খারাজির চিরবিদায়
ইরানের সুপ্রিম কাউন্সিলের উপদেষ্টা কামাল খারাজি/ছবি: তাসনিম নিউজ এজেন্সি
চলতি মাসের প্রথম দিনে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি বিমান হামলায় আহত ইরানের সুপ্রিম কাউন্সিলের উপদেষ্টা কামাল খারাজির মৃত্যু হয়েছে। তাকে ‘শহীদ’ হিসেবে ঘোষণা দিয়েছে ইসলামি প্রজাতন্ত্রী ইরান।
শুক্রবার (১০ এপ্রিল) তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি সামরিক অভিযানের সময় তাকে লক্ষ্য করে একটি পরিকল্পিত হামলা চালানো হয়েছিল। ১ এপ্রিল তেহরানে অবস্থিত তার বাসভবনে বোমা হামলার সময় তিনি আঘাত প্রাপ্ত হন। এই হামলায় তার স্ত্রী নিহত হন বলেও উল্লেখ করা হয়েছে।
তবে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় এবং শুক্রবার (১০ এপ্রিল) ইসলামাবাদে বৈঠকের আয়োজন করা হয়েছে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ (এসএনএসসি) বুধবার ( ৮ এপ্রিল) জানায়, এই সংঘাত ইরানের জন্য একটি ঐতিহাসিক বিজয় এবং যুক্তরাষ্ট্রকে আলোচনার শর্ত মানতে বাধ্য করেছে-যার মধ্যে রয়েছে আগ্রাসন বন্ধ এবং শত্রুতা শেষ করার একটি নিশ্চয়তা পরিকল্পনা।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্টড়-ইসরায়েলের যৌথ বাহিনী ইরানে হামলা চালায়। যৌথ বাহিনীর ওই দিনের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ইমাম আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। একই দিনে মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে চালানো মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ জন শিক্ষার্থী নিহত হয়।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত যৌথ বাহিনীর হামলায় ২০৭৬ নিহত হয়েছেন এবং আহত হয়েছে ২৬ হাজারের বেশি মানুষ।
কেএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ উপসাগরীয় অঞ্চলে ইরানি ড্রোন ভূপাতিত করতে সহায়তার দাবি জেলেনস্কির
- ২ মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে অপসারণের দাবি জোরালো হচ্ছে
- ৩ যুদ্ধবিরতি সত্ত্বেও জ্বালানির দাম স্বাভাবিক হতে সময় লাগবে
- ৪ অবশেষে আলোচনায় রাজি ইসরায়েল, ‘প্রস্তুতিমূলক’ বৈঠক বলছে লেবানন
- ৫ ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কামাল খারাজির চিরবিদায়