নিউইয়র্কে যুদ্ধবিরোধী বিক্ষোভ, আটক ১০০
নিউইয়র্কে যুদ্ধবিরোধী বিক্ষোভ
নিউইয়র্কের ম্যানহাটনে যুদ্ধবিরোধী বিক্ষোভ থেকে প্রায় ১০০ জনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভকারীরা ইরান যুদ্ধ এবং ইসরায়েলকে অস্ত্র সহায়তার প্রতিবাদে রাস্তায় নেমে ট্রাফিক বন্ধ করে দেয়।
প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেয় ইহুদি ভয়েস ফর পিস। সংগঠনটির দাবি, আটক ব্যক্তিদের মধ্যে হুইসেলব্লোয়ার চেলসা ম্যানিং, অভিনেত্রী হ্যারি নেফ এবং নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য অ্যালেক্স অ্যাভিলস।
খবর অনুযায়ী, শতাধিক বিক্ষোভকারী প্রথমে সিনেট ডেমোক্র্যাট নেতা চাক শুমার এবং সিনেটর ক্রিস্টেন গিলব্র্যান্ডের ম্যানহাটন কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করেন।
তারা অভিযোগ করেন, এই নেতারা লেবাননে ইসরায়েলের হামলা এবং ইরান যুদ্ধকে পরোক্ষভাবে সমর্থন করছেন।
নিরাপত্তাকর্মীরা ভবনে প্রবেশে বাধা দিলে বিক্ষোভকারীরা বাইরে সড়ক অবরোধ করেন। এ সময় তারা মানুষের জন্য অর্থ ব্যয় করো, বোমার জন্য নয় স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ তাদের আটক করে বাসে করে নিয়ে যায়।
সূত্র: আল-জাজিরা
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুদ্ধে ইরানের ক্ষতির পরিমাণ অন্তত ২৭০ বিলিয়ন ডলার: ফাতেমা মোহাজেরানি
- ২ পরমাণু ইস্যুতে ২০ বছরের স্থগিতাদেশ চায় যুক্তরাষ্ট্র, ইরান কী বলে?
- ৩ নৌ-অবরোধ বন্ধ করে যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরার আহ্বান সৌদি আরবের
- ৪ ইরান যুদ্ধের মধ্যে তেল থেকে রাশিয়ার আয় বেড়ে দ্বিগুণ
- ৫ বন্ধু দেশগুলোর জন্য আগেই ১৭ কোটি ব্যারেল তেল ছেড়েছে ইরান