ব্রাজিলে বাংলাদেশি যুবক খুন
ব্রাজিলের পারানা বাজার রাজ্যের রাজধানী সিয়া নর্থে এক বাংলাদেশি যুবক খুন হয়েছেন। গত ২৮ জুন ব্রাজিলের সাওপাওলা থেকে ৭১১ কিলোমিটার দক্ষিণে প্যারাগুয়ের কাছে পারানা বাজার রাজ্যের রাজধানী সিয়া নর্থে তিনি খুন হন।
নিহত ওই ব্যক্তির নাম জাহেদ আহমদ (২৮)। তার বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। তিনি উপজেলার সুরিকান্দি গ্রামের বাসিন্দা আবদুল হকের ছেলে।
ওই দিন স্থানীয় সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পরে আর ফেরেননি জাহেদ। পরিত্যক্ত অবস্থায় এক বাড়ি থেকে পুলিশ তার রক্তাক্ত লাশ উদ্বার করে স্থানীয় হাসপতালে নিয়ে যায়। পরে স্থানীয় বাংলাদেশিরা তার লাশ বুঝে নিয়ে দাফন করেন।
জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো সূত্র জানায়, বছরখানেক আগে জীবিকার সন্ধানে জাহেদ আহমদ ব্রাজিলে গিয়েছিলেন তার ব্রাজিলিয়ান এক বন্ধবীর ডাকে। এক বছর ধরে সেখানেই বসবাস করছিলেন তিনি।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ‘ঋণ’ ও ‘দ্রুত সদস্যপদ’ বিষয়ে ইইউ সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাগিয়ার?
- ২ যুদ্ধে ইরানের ক্ষতির পরিমাণ অন্তত ২৭০ বিলিয়ন ডলার: ফাতেমা মোহাজেরানি
- ৩ পরমাণু ইস্যুতে ২০ বছরের স্থগিতাদেশ চায় যুক্তরাষ্ট্র, ইরান কী বলে?
- ৪ নৌ-অবরোধ বন্ধ করে যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরার আহ্বান সৌদি আরবের
- ৫ ইরান যুদ্ধের মধ্যে তেল থেকে রাশিয়ার আয় বেড়ে দ্বিগুণ