আফগানিস্তানে টিভি-রেডিও স্টেশনে বন্দুকধারীদের হামলায় নিহত ৩
আফগানিস্তানে সরকারি টিভি ও রেডিও স্টেশনে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। হামলাকারীরা সুইসাইড ভেস্ট পরিহিত ছিল। নানগার প্রদেশের রাজধানী জালালাবাদে অবস্থিত টিভি ও রেডিও স্টেশনে ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এটি পাকিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত। খবর আল জাজিরার।
বুধবার দেশের রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) নামের সরকারি টিভি-রেডিও স্টেশনে হামলা চালানোর পর ওই স্টেশনের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের তীব্র গুলি বিনিময় হয়।
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের মধ্যে দু’জন তাদের সঙ্গে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। হামলায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তানে তালেবান জঙ্গি গোষ্ঠী প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে।
টিটিএন/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম