ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানের জরুরি অবতরণ
সিডনির বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান। কর্তৃপক্ষ বলছে, জ্বালানী কমে যাওয়ায় বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়েছে।
১৯৪ জন আরোহী নিয়ে যাত্রা করেছিল ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ইউএ৮৩৯। লস অ্যাঞ্জেলসের উদ্দেশে ১৫ ঘণ্টার যাত্রা করেছিল বিমানটি। কিন্তু যাত্রা শেষ হওয়ার আগেই বিমানটিকে সিডনিতে জরুরি অবতরণ করতে হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিমানটিতে সিডনিতে জরুরি অবতরণ করে। পুলিশ জানিয়েছে, তারা জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সাড়া দিয়েছে।
ইউনাইটেড এয়ারলাইন্সের তরফ থেকে যান্ত্রীক ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণ করেছে এবং বিমানে থাকা সব আরোহীই নিরাপদে রয়েছেন বলে জানানো হয়েছে।
টিটিএন/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম