ইন্টারনেটে ঝড় তুলেছে পাকিস্তানের নারীদের সেলফি
দাউদাউ করে আগুন জ্বলছে। বেরিয়ে আসছে কালো ধোঁয়া। আগুন থেকে খানিকটা দূরে সেলফি-স্টিক হাতে দাঁড়িয়ে সেলফি তুলছেন কয়েকজন নারী। প্রত্যেকের মাথায় হিজাব, গায়ে খাকি উর্দি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল এই ছবি। কোনও ছবিতে আবার দেখা যাচ্ছে, রাইফেল হাতে আগুনের সামনে দাঁড়িয়ে আছেন সেই নারীদের একজন। কোনো সেলফি আবার দলবেঁধে নয়, আগুনের সামনে দাঁড়িয়ে চোখে সানগ্লাস দিয়ে একাই ছবি তুলছেন এক নারী।
ছবিগুলো শেয়ার করেছে পাকিস্তান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেই ছবি নিয়েই এখন মাতামাতি নেটদুনিয়ায়।

সেলফিগুলো যারা তুলছেন, তারা আসলে পাক ‘অ্যান্টি নারকোটিকস ফোর্স’ (এএনএফ)-এর নারী কর্মকর্তা। সম্প্রতি পেশোয়ারে বাজেয়াপ্ত হওয়া প্রায় ৪০০ কেজি অবৈধ মাদক পুড়িয়ে ফেলে এএনএফ। সেই মাদক পোড়ানোর সময়ই ছবিগুলো তোলা হয়েছিল। পরে সেগুলোই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
এসব ছবির নিচে বিভিন্ন ধরনের মন্তব্য এসেছে। পাকিস্তানের নারীরা এখন আর পর্দার আড়ালে নেই- ছবিগুলো দেখে এমন চিন্তাও এসেছে কারো মাথায়।
এক বিবৃতিতে এএনএফের মহাপরিচালক মুসারত নওয়াজ মালিক জানিয়েছেন, পাক যুব সমাজকে নেশামুক্ত করার উদ্দেশ্যেই কয়েক সপ্তাহ ধরে মাদকবিরোধী অভিযান চালায় তার বাহিনী।
এনএফ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম