রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে চায় ফিলিপাইন
রোহিঙ্গাদের নিজ দেশে গ্রহণের ইচ্ছার কথা পুনরায় জানিয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে তাদের (রোহিঙ্গা)র নাগরিকত্ব দেয়ার কথা বলেছেন। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফিলিপাইনের ম্যানিলা হোটেলে লিগ অব মিউনিসিপালিটিস কনভেনশনে তার দেয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে জিএমএ নিউজ বলেছে, ‘আমি রোহিঙ্গাদের গ্রহণে আগ্রহী।’
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনকে ‘গণহত্যা’ উল্লেখ করে গত বছরের এপ্রিলে দুতার্তে জানান, ফিলিপাইন রোহিঙ্গাদের আশ্রয় দিতে প্রস্তুত।
২০১৭ সালের আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। জাতিসংঘ ও বেশ কয়েকটি পশ্চিমা দেশ এটাকে জাতিগত নিধন অভিযান হিসেবে আখ্যায়িত করলেও মিয়ানমার তা অস্বীকার করেছে।
রাষ্ট্রপতির সাবেক মুখপাত্র হ্যারি রোক গত বছর বলেছিলেন, উদ্বাস্তুদের গ্রহণে ফিলিপাইন সরকারের ‘ওপেন ডোর পলিসি’ রয়েছে। এর আগে ১৯৭৫ সালে ভিয়েতনাম যুদ্ধের পর হাজার হাজার ভিয়েতনাম উদ্বাস্তুদের আশ্রয় দিয়েছিল ফিলিপাইন।
এসএ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ‘স্বাধীনতা জোট’: বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ম্যাক্রোর নয়া প্রস্তাব
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩ এপ্রিল ২০২৬
- ৩ উদ্ধার অভিযানে অংশ নেওয়া মার্কিন হেলিকপ্টারও ভূপাতিতের দাবি ইরানের
- ৪ উপসাগরীয় অঞ্চলে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাজ্য
- ৫ ভূপাতিত যুদ্ধবিমানের পাইলট উদ্ধারে যুক্তরাষ্ট্র ব্যর্থ, দাবি ইরানের