ভারতে আধা-সামরিক বাহিনীর সরকারবিরোধী বিক্ষোভ
ভারতের রাজধানী নয়াদিল্লির প্রাণকেন্দ্রের যন্তর মন্তর চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে দেশটির আধা-সামরিক বাহিনীর সদস্যরা। রোববার দেশটির ক্ষমতাসীন নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে এই কর্মসূচি পালন করছেন তারা।
ভারতীয় এই বাহিনীর অভিযোগ, আধা-সামরিক বাহিনীকে ভারতীয় সেনাবাহিনীর দরিদ্র ভাইয়ের মতো দেখা হয়। একজন বিক্ষোভকারী বলেন, আধা-সামরিক বাহিনীর সঙ্গে দিওয়ালী উদযাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু তিনি আমাদের জন্য কী করেছেন?
‘আমরা ২০০৪ সাল থেকে পেনশন পাই না। আমাদের জন্য এক পদ, এক পেনশনও (ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন) চালু করা হয়নি। এমনকি আমাদের আধা-সামরিক বাহিনীর নিহতদের শহীদের মর্যাদা দেয়া হয় না।’
বিক্ষোভকারীরা বলছেন, ‘যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা-সামরিক বাহিনীর দাবি-দাওয়া মেনে না নেন, তাহলে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তারা শক্তিশালী বার্তা দেবেন।’
অপর এক বিক্ষোভকারী বলেন, আমাদের সঙ্গে সবসময় সৎ সন্তানের মতো আচরণ করা হয়। নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার তাদের জন্য কী করেছেন, সেবিষয়েও জানতে চান তিনি।
সূত্র : ইন্ডিয়া ট্যুডে।
এসআইএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ স্বাস্থ্য-কৃষিতে কাটছাঁট, যুদ্ধের জন্যে ‘ঐতিহাসিক’ প্রতিরক্ষা বাজেট
- ২ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কোণঠাসা হচ্ছে?
- ৩ ‘স্বাধীনতা জোট’: বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ম্যাক্রোর নয়া প্রস্তাব
- ৪ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩ এপ্রিল ২০২৬
- ৫ উদ্ধার অভিযানে অংশ নেওয়া মার্কিন হেলিকপ্টারও ভূপাতিতের দাবি ইরানের