শিশুকে পিটিয়ে মারল মায়ের প্রেমিক!
লড়াই করেও বাঁচতে পারল না শিশুটি। আট দিনের লড়াই থেমে গেল চোখের পলকে। মায়ের প্রেমিকের হাতে বেদম মারপিটের শিকার হয়েছিল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে শিশুটি। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ভারতের কেরালা অঙ্গরাজ্যের কোলেনচেলিতে।
কেরালা পুলিশ বলছে, এক সপ্তাহ আগে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল শিশুটিকে। তারপর থেকেই ভেন্টিলেশনে ছিল সে। শিশুটির মায়ের প্রেমিক অরুণ আনন্দ (৩৬) নামের এক যুবক। নিহত শিশুর মা ও তার ৪ বছরের ভাই একসঙ্গে রাতে ঘুমিয়েছিল। কিন্তু গভীর রাতে বিছানা ভিজিয়ে ফেলে শিশুটির চার বছর বয়সী ছোট ভাই।
এতে ঘুম ভেঙে যায় মায়ের প্রেমিকের। তখনই প্রেমিকার ছোট ছেলেকে বেধড়ক মারতে শুরু করে অরুণ। কিন্তু ভাইকে মারপিট করতে দেখে বাধা দেয় সাত বছর বয়সী বড় ভাই। বাধা দেয়ার কারণে তাকেও মারধর শুরু করে দেয় অরুণ।
ভারতীয় একটি দৈনিক বলছে, শুধু তাই নয়, ওয়ার্ডরোবে মাথা পিষে দেয়া হয় তার। পরে লাঠি দিয়ে পিটিয়ে শিশুটির মাথা দ্বিখণ্ডিত করে অভিযুক্ত ওই যুবক। প্রবল রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। কিন্তু শেষ রক্ষা হয়নি।
শনিবার পরিবারের সদস্যদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যায় শিশুটি। অভিযুক্ত অরুণ আনন্দকে গ্রেফতার করেছে কেরালা পুলিশ।
এসআইএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম