শ্রীলঙ্কায় ড্রোন নিষিদ্ধ
ড্রোন এবং মনুষ্যবিহীন বিমানের ওপর নিষেধাজ্ঞা এনেছে শ্রীলঙ্কা। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
গত রোববার ইস্টার সানডে উদযাপনের সময় তিনটি গির্জা, তিনটি হোটেল এবং আরও দুটি স্থানে ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩৫৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও পাঁচ শতাধিক মানুষ।
এছাড়া গত বুধবার রাজধানী কলম্বোর স্যাভয় নামের জনপ্রিয় একটি সিনেমা হলের পাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। অপরদিকে বৃহস্পতিবার রাজধানী কলম্বো থেকে ৪০ কিলোমিটার পূর্বের পুগোদা শহরে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের এক মুখপাত্র নিশ্চিত করেছেন।
একের পর এক বিস্ফোরণ ও হামলার ঘটনায় নিরাপত্তা হুমকি দেখা দেয়ায় দেশজুড়ে মনুষ্যবিহীন বিমান এবং ড্রোন চলাচলে নিষেধাজ্ঞা আনা হয়েছে।
কলম্বো গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাময়িক সময়ের জন্য ড্রোন এবং মনুষ্যবিহীন বিমান চলাচলে নিষেধাজ্ঞা আনা হয়েছে।
রোববারের ভয়াবহ সিরিজ বোমা হামলার ঘটনার পর থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন ৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। পুলিশকে সহায়তা করতে কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
টিটিএন/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬
- ২ দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ
- ৩ ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র?
- ৪ অর্থপাচারের সন্দেহে ভারতে কারাবন্দি আল-ফালাহ ইউনিভার্সিটির চেয়ারম্যান
- ৫ শুল্কারোপ নিয়ে সুর পাল্টালেন ট্রাম্প, দিলেন চীন সফরের বার্তা