রোগীর পেটে ১১৬টি লোহার পেরেক!
ভারতের রাজস্থানের কোটার বুন্দি সরকারি হাসপাতালের চিকিৎসকরা এক রোগীর পেট থেকে ১১৬টি লোহার পেরেক বের করেছেন। সেই সঙ্গে পেট থেকে আরও একটি লোহার তার ও লম্বা পেরেক বের করা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই রোগীর নাম ভোলা শঙ্কর। তিনি পেশায় মালী। বেশ কয়েক দিন ধরে পেট ব্যাথায় ভুগছিলেন্ পরে হাসপাতলে আসেন চিকিৎসা নিতে। এক্স-রে ও সিটি স্ক্যানের পর তার পেটের ভেতর পেরেক, তার ও পেলেট ধরা পড়ে।
তবে এতোগুলো লোহা-লক্কর পেটের ভেতর কীভাবে এলো, সে ব্যাপারে কিছুই জানেন না ভোলা শঙ্কর। তার পরিবারের লোকজনও এ ব্যাপারে কিছু বলতে পারছেন না। অস্ত্রোপচারের পর তিনি এখন সুস্থ আছেন।
হাসপাতালের সার্জন অনিল সাইনি জানান, ভোলা শঙ্করের পেট থেকে বের করা অধিকাংশ পেরেকের দৈর্ঘ্য ৬ সেন্টিমিটার। প্রায় দেড় ঘন্টার অস্ত্রপচারে ৪২ বছর বয়সী তার পেট থেকে সবকয়টি পেরেক, তার ও পেলেট বের করা হয়েছে।
চিকিৎসকরা বলছেন, কিছুদিন আগেও কলকাতাতে এমন একটি ঘটনা ঘটেছিল। এক ব্যক্তির পেট থেকে আড়াই সেন্টিমিটার লম্বা বেশ কয়েকটি পেরেট বের করা হয়। ২০১৭ সালের জুলাইয়ে বুন্দিরই এক বাসিন্দার পেট থেকে ১৫০টি সূচ ও পেরেক উদ্ধার করা হয়।
এমএসএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ‘স্বাধীনতা জোট’: বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ম্যাক্রোর নয়া প্রস্তাব
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩ এপ্রিল ২০২৬
- ৩ উদ্ধার অভিযানে অংশ নেওয়া মার্কিন হেলিকপ্টারও ভূপাতিতের দাবি ইরানের
- ৪ উপসাগরীয় অঞ্চলে ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাজ্য
- ৫ ভূপাতিত যুদ্ধবিমানের পাইলট উদ্ধারে যুক্তরাষ্ট্র ব্যর্থ, দাবি ইরানের