মোদির সঙ্গে নৈশভোজে মিলিত হতে চান ক্যাটরিনা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নৈশভোজে মিলিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলিউড হার্টথ্রব অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ইন্ডিয়া ট্যুডে টেলিভিশনের বিশেষ একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এই ইচ্ছার কথা প্রকাশ করেছেন।
ওই অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফের কাছে জানতে চাওয়া হয়েছিল জীবিত অথবা মৃত তিনজন ব্যক্তির নাম। যাদের সঙ্গে তিনি নৈশভোজ করতে চান। এর জবাবে ক্যাটরিনা যে তিনজনের নাম বলেছেন, তাদের একজন হলেন দেশটির দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ওই প্রশ্নের জবাবে ৩৮ বছর বয়সী ক্যাটরিনা বলেছেন, ‘প্রথমজন হলে ম্যারিলিন মনরো, নরেন্দ্র মোদি এবং কন্ডোলিজা রাইস।’
আরও পড়ুন : মক্কায় ইসলামি সম্মেলনে যাননি এরদোয়ান
ওই সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। ক্যাটরিনা যখন ওই প্রশ্নের জবাবে তিনজনের নাম বলেন, তখন সালমান খান জিজ্ঞাসা করেন, সালমান খান কোথায়? জবাবে ক্যাটরিনা বলেন, আমি তার সঙ্গে ডিনার করি নাই।
‘তবে আসলেই আমি সালমান খানের সঙ্গে ডিনার করি নাই। তিনি (সালমান) ডিনারের জন্য বাইরে যান না।’
এসময় ক্যাটরিনার সঙ্গে বাইরে ডিনার করতে না যাওয়ার কারণ জানান সালমান খান। বজরঙ্গি ভাইজানের এই নায়ক বলেন, ‘ক্যাটরিনা ডিনার সারেন সন্ধ্যা সাড়ে ৬টায়। আর এটা আমার দুপুরের খাবারের সময়।’
সালমান খানের কাছেও একই প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘আমি আসলে এই তিনজনের সঙ্গে ডিনার সারতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ বোধ করি- সেটা হলো, আমি, আমি এবং আমি। তবে আসলে আমি মধ্যাহ্নভোজ এবং রাতের খাবার বাড়িতে পরিবারের সঙ্গেই করবো।’
সূত্র : ইন্ডিয়া ট্যুডে।
এসআইএস/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ দুই মার্কিন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করার দাবি, ইরানের অস্বীকার
- ২ ইরানের সম্পদ ছাড় দিতে রাজি যুক্তরাষ্ট্র: আল-জাজিরা
- ৩ মালয়েশিয়ায় জ্বালানি তেলের পাহারায় পাম্পে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত
- ৪ পাকিস্তানে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান: যা হলো সারাদিন
- ৫ ‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ, মেয়াদ একদিন বাড়ছে