তীব্র দাবদাহে পুড়ছে উত্তর ভারত
দক্ষিণ ভারতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভারতের উত্তরাঞ্চল পুড়ছে তীব্র দাবদাহে। দেশটির আবহাওয়ার পূর্বাভাসে গরম কমার কোনো আশ্বাস নেই। এদিকে আগামী ৪৮ ঘণ্টায় উত্তর ভারতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের উপর এই তাপপ্রবাহ চলবে আগামী চার দিন এবং পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশের দক্ষিণ অংশে আগামী দুদিন ধরে চলবে তাপপ্রবাহ।
দেশটিতে এখন সর্বোচ্চ তাপমাত্রা রাজস্থানের চুরু নামক এলাকায়। রোববার সেখানকার তাপমাত্রা ৫০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৯ ডিগ্রি বেশি। রাজস্থানে তীব্র দাবদাহে অতিষ্ঠ মানুষ তাদের স্বাভাবিক কাজ করতে পারছেন না।
এছাড়া হিমাচল প্রদেশের উনার নামক স্থানের তাপমাত্রা ৪৪.৯ ডিগ্রি সেলসিয়াস, বিলাসপুর ৪৩ ডিগ্রি সেলসিয়াস, মান্ডির তাপমাত্রা ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। এই মৌসুমে ঠান্ডার রাজধানী জম্মুতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র দাবদাহ চলছে পশ্চিমবঙ্গেও। কড়া রোদ এবং আর্দ্রতার কারণে এ রাজ্যের মানুষও গরমে অতিষ্ঠ। রোববার সকাল ১০টায় কলকাতার তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। তবে সন্ধ্যার পর কলকাতাসহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েক দিন ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদুৎসহ বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর।
এসএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: ট্রাম্প
- ২ মেডজুল খেজুরের ৫০ শতাংশই ইসরায়েলি, চাষ দখল করা ভূমিতে
- ৩ এপস্টেইন বিতর্কে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রীর আত্মহত্যার চেষ্টা
- ৪ গোপনে ইসরায়েলে উড়ে এলো এক ঝাঁক মার্কিন যুদ্ধবিমান
- ৫ পরিচয় লুকিয়ে ভিন্ন লেবেলে বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর