নিজের মেয়ের ছদ্মবেশে কারাগার থেকে পালানোর চেষ্টা
ব্রাজিলের একটি অপরাধী চক্রের প্রধান নিজের ১৯ বছর বয়সী মেয়ের ছদ্মবেশে কারাগার থেকে পালানোর চেষ্টা করেছিলেন। তবে এত কিছু করেও তিনি পার পেলেন না। পুলিশের কাছে ধরা পড়তে হলো তাকে।
সম্প্রতি ক্লাওভিনো ডে সিলভা নামের ওই অপরাধীর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। শনিবার পরচুলা, রাবারের মাস্ক ও গোলাপি রঙের টি-শার্ট পরে কারাগার থেকে পালানোর চেষ্টা করেন তিনি।
সে সময় তিনি নিজের বদলে তার মেয়েকে কারাগারে রেখে যান। তার মেয়ে তাকে কারাগারে দেখতে এসেছিলেন। সেই সুযোগেই পালানোর চেষ্টা করেছিলেন ওই অপরাধী।
কিন্তু মেয়ে সেজে পালানোর চেষ্টা করেও সফল হতে পারেননি ওই অপরাধী। কর্মকর্তারা তার ছদ্মবেশ ধরে ফেলেন। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজের মেয়েকে কারাগারে রেখেই পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন ক্লাওভিনো।
রিও রাজ্যের কারা কর্তৃপক্ষ একটি ভিডিও প্রকাশ করেছে। এতে ক্লাওভিনোকে তার পরচুলা, মাস্ক এবং কাপড় খুলতে দেখা যায়।
ব্রাজিলের একটি শক্তিশালী অপরাধী দলের প্রধান ছিলেন ক্লাওভিনো। তাকে এখন অতিরিক্ত নিরাপত্তাবেষ্টিত কারাগারে স্থানান্তর করা হবে। একই সঙ্গে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
টিটিএন/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এপস্টেইন বিতর্কে ‘ইন্ডিয়া এআই সামিট’ থেকে বিল গেটসের নাম বাদ
- ২ মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা কেন ‘ঝুঁকিপূর্ণ’ হতে পারে?
- ৩ বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় জামায়াতের জয় কীভাবে দেখছে পশ্চিমবঙ্গ?
- ৪ ট্রাম্পের ভয়ে ভিসা–মাস্টারকার্ডের বিকল্প বানাচ্ছে যুক্তরাজ্য
- ৫ সৌদি আরব হঠাৎ সোমালিয়ার সঙ্গে কেন সামরিক চুক্তি করলো?