মুম্বাই হামলা : আগে থেকেই জানতেন লাদেন!
ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালে ভয়াবহ হামলার খবরের তথ্য আগে থেকেই জানতেন জঙ্গি সংগঠন আল কায়েদার তৎকালীন প্রধান ওসামা বিন লাদেন। হামলার অনেক আগেই সম্পূর্ণ ছক জানতেন তিনি। প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধ লাগানোর মাধ্যমে আল কায়েদা শাসিত রাজ্য স্থাপন করাই ছিলো তৎকালীন এই গোষ্ঠীটির নেতৃত্বের লক্ষ্য।
সম্প্রতি `পাকিস্তানস সিক্রেট ওয়ার অন আল-কায়েদা` নামে প্রকাশিত একটি বইয়ে এ তথ্য উঠে এসেছে। বইটি লিখেছেন, সাংবাদিক আজাজ সৈয়দ।
২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাস হামলায় অন্তত ১৬৬ জনের প্রাণহানি ঘটে। আজমল কসাবসহ পাকিস্তানি ১০ জন জঙ্গির একটি দল এ হামলা চালিয়েছিল। ২০১২ সালে আজমলের মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০১১ সালে ড্রোন মার্কিন হামলায় নিহত হয় আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
এসআইএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ নিরাপত্তার বিনিময়ে দনবাস অঞ্চল ছেড়ে দিতে বলেছে যুক্তরাষ্ট্র: জেলেনস্কি
- ২ ইরানে বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে হামলায় রাশিয়ার তীব্র ‘ক্ষোভ’
- ৩ যুদ্ধবিরতির আগে ইরানে ৪৮ ঘণ্টার ‘চূড়ান্ত’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- ৪ যৌথ বাহিনীর হামলায় বিপ্লবী গার্ডের নৌ কমান্ডারকে হত্যার দাবি
- ৫ ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর