ভিসা কারচুপি, ১৫০ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র
ভিসা কারচুপি এবং অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার দায়ে ১৫০ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। বুধবার সকালে তাদের বহনকারী ফ্লাইটটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। কর্মকর্তাদের বরাতে নয়াদিল্লিভিত্তিক টেলিভিশন এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র বিশেষ একটি বিমানে করে দেশটিতে অবৈধভাবে অবস্থারত এসব ভারতীয়কে দেশে ফেরত পাঠায়। ওয়াশিংটন থেকে বাংলাদেশ হয়ে বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে দিল্লি বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে ফ্লাইটটি অবতরণ করে।
এনডিটিভির দুপুর বারোটার এক প্রতিবেদনে বলা হচ্ছে, আনুমানিক ১৫০ জন ভারতীয় এখনো বিমানবন্দরে টার্মিনালে আছেন। তাদের কাগজপত্র পরীক্ষা করছে অভিবাসন কর্তৃপক্ষ। বিমানবন্দরের কর্মকর্তারা বলেন, এসব ভারতীয় নাগরিক যুক্তরাষ্ট্রের ভিসা নীতি লঙ্ঘন করেছেন কিংবা তারা দেশটিতে অবৈধভাবে বসবাস করছিলেন।
এর আগে গত ১৮ অক্টোর যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমান্ত লাগোয়া দেশ মেক্সিকোর অভিবাসন কর্তৃপক্ষ এক নারীসহ ৩০০ জন ভারতীয়কে ফেরত পাঠায়। এসন ভারতীয় নাগরিক মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করায় তাদের আটক করে ফেরত পাঠায় দেশটির সরকার।
এসএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ আমাদের ঘাঁটিতে ইরান হামলা করেনি: যুক্তরাজ্য
- ২ ইরানে হামলায় সহায়তা নিয়ে হোয়াইট হাউজ-স্পেনের পাল্টাপাল্টি বক্তব্য
- ৩ পুরো ইরাক অন্ধকারে, নাগরিকদের দ্রুত সরে যেতে বললো আমেরিকা
- ৪ হামলা করা ছাড়া আর কোনো উপায় ছিল না: ইরানের প্রেসিডেন্ট
- ৫ ‘দ্য গ্রেট গেম’: যখন থেকে পরাশক্তিদের ‘ছায়াযুদ্ধে’র ময়দান মধ্যপ্রাচ্য