কুকুরের তাড়া খেয়ে কুয়ায় ব্রিটিশ যুবক, ৬ দিন পর উদ্ধার
কুকুরের তাড়া খেয়ে একটি কূপের মধ্যে পড়ে যাওয়ার ছয় দিন পর এক ব্রিটিশ যুবককে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। কূপে হোঁচট খেয়ে পড়ে গিয়ে তার পা-ও ভেঙে গেছে। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের পেকাতু গ্রামে এই ঘটনা ঘটে।
রোববার এ তথ্য জানায় স্থানীয় কর্তৃপক্ষ।
ওই যুবকের নাম জ্যাকব রবার্টস (২৯)। কূপে পড়ে যাওয়ার পর তার আর্তনাদ শুনতে পান এক কৃষক। পরে তিনি উদ্ধারকর্মীদের খবর দিলে তারা তাকে উদ্ধার করেন।
স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার দলের প্রধান গেদে দারমাদা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, জ্যাকব কুকুরের তাড়া খেয়ে চার মিটার গভীর একটি কংক্রিটের কূপের মধ্যে পড়ে গিয়েছিলেন। স্থানীয় এক কৃষক গরু চরানোর জন্য মাঠে যাওয়ার সময় তার চিৎকার শুনতে পান। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় কর্তৃপক্ষকে জ্যাকব বলেছেন, কুকুরের ধাওয়া খেয়ে হোঁচট লেগে তিনি কূপের মধ্যে পড়ে যান।
বালির সাউথ কুটা জেলার পুলিশ প্রধান ইউসাক অগাস্টিনাস সুয়াই বলেন, ওই যুবককে অপেক্ষাকৃত দুর্বল দেখা গেছে এবং তিনি আহত হয়েছেন।
পরে ওই যুবককে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
এসআর/জেআইএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মোদীকে নিয়ে মুসলিমদের বিরুদ্ধে নতুন জোট গঠনের ঘোষণা নেতানিয়াহুর
- ২ ট্রাম্পের বাসভবনে প্রবেশের চেষ্টাকালে নিহত অস্ত্রধারীর পরিচয় প্রকাশ
- ৩ ট্রাম্পের ভাসমান হাসপাতাল পাঠানোর প্রস্তাবে গ্রিনল্যান্ডের না
- ৪ ভারতের সাবেক রেলমন্ত্রী মুকুল রায়ের মৃত্যু
- ৫ উচ্চশিক্ষায় তুরস্ক এখন মুসলিম শিক্ষার্থীদের শীর্ষ গন্তব্য