আজারবাইজানের হামলায় কারাবাখের প্রতিরক্ষামন্ত্রী আহত
স্বঘোষিত প্রজাতন্ত্র নাগারনো-কারাবাখের প্রতিরক্ষামন্ত্রী জালাল হারুতিয়ান মারাত্মক আহত হয়েছেন। তাকে বহনকারী গাড়িতে বোমা হামলার ভিডিও ক্লিপ প্রকাশ করেছে আজারবাইজানের সেনাবাহিনী।
ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, চলমান একটি গাড়ীতে বিস্ফোরণের পর আগুন ধরে গেছে। এই গাড়ীতেই স্বঘোষিত প্রজাতন্ত্র কারাবাখের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন বলে দাবি করেছে আজারবাইজান।
আর্মেনিয়ার নিয়ন্ত্রণে থাকা কারাবাখ অঞ্চলের স্থানীয় সরকার তাদের প্রতিরক্ষামন্ত্রী আহত হওয়ার খবরের সত্যতা স্বীকার করেছে।
স্থানীয় সরকারের প্রধান আরাইক হারুতুনিয়ান বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী আহত হওয়ার কারণে নতুন একজনকে দায়িত্ব দেয়া হয়েছে। তার দ্রুত সুস্থতাও কামনা করেছেন তিনি।
সম্প্রতি আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নাগার্নো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। ফলে বহু মানুষ হতাহত হয়েছেন। দুই দেশ এর আগে তিন বার যুদ্ধবিরতিতে সম্মত হলেও স্বল্প সময়ের ব্যবধানে তা ভেস্তে গেছে।
আন্তর্জাতিকভাবে নাগার্নো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। কিন্তু ১৯৯০ এর দশকে সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আর্মেনিয়া। দখলীকৃত এলাকা থেকে বহু আজারি নাগরিককে বিতাড়িত করা হয় বলে অভিযোগ রয়েছে।
পার্সটুডে/এমআরএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ চুক্তি হলে যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবে
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৩ মার্চ ২০২৬
- ৩ ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে: ট্রাম্প
- ৪ ইরান যুদ্ধের ফলে ভারতের সামনে ‘অভূতপূর্ব চ্যালেঞ্জ’ তৈরি হয়েছে: মোদী
- ৫ সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান