পাকিস্তানে ৪৫০ শিক্ষক চাকরিচ্যুত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে স্কুলে অনুপস্থিত থাকার অভিযোগে ৪৫০ শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। একইসঙ্গে পরিত্যক্ত আরো ৬৫০ টি স্কুলের অর্থায়ন বন্ধ করে দেয়া হয়েছে।
বেলুচিস্তানের শিক্ষাসচিব আব্দুল সবুর বলেন, পরিত্যক্ত ৬৫০ টি স্কুলে অর্থায়ন বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ৪৫০ জন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তারা কোন স্কুলে পড়াতেন না। অথচ বেতন নিতেন। তিনি বলেন, এগুলোর বেশিরভাগেরই অস্তিত্ব কাগজে কলমে রয়েছে। এছাড়া কিছু স্কুল আছে পরিত্যক্ত অবস্থায়। সেখানে শিক্ষক, শিক্ষার্থী নেই।
শিক্ষামন্ত্রী রাজা মোহাম্মদ ব্রাইচ বলেন, কর্তৃপক্ষ আরো কয়েকশ স্কুল ও শিক্ষককে চিহ্নিত করেছে শিগগিরই এসব স্কুলের বিরুদ্ধে অভিযান চালানো হবে। তিনি বলেন, শিক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং আমরা এসব স্কুল ও অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাচ্ছি।
এসআইএস/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে ৩০০ মেট্রিক টন ওষুধ পাঠিয়েছে রাশিয়া: রেড ক্রিসেন্ট
- ২ ইসরায়েলি গোয়েন্দা স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির
- ৩ দুদিনের সফরে উত্তর কোরিয়ায় বেলারুশের লুকাশেঙ্কো
- ৪ মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
- ৫ রাশিয়ার তেল না পাওয়ায় ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধ করলো হাঙ্গেরি