মোদির যুক্তরাজ্য সফর শুরু
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন। বৃহস্পতিবার সকালে তিনি ব্রিটেনের উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন। মোদির সফরকে ঘিরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, এই সফরে অর্থনৈতিক সম্পর্ক ছাড়াও এমন অনেক বিষয় নিয়ে আলোচনা হবে যা আগামী দিনে দুটি দেশের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে।
ব্রিটেন যাত্রার আগে এক টুইট বার্তায় মোদি বলেছেন, এই সফর দুটি দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরো সুদৃঢ় করবে। একইসঙ্গে ভারতে আরো বেশি ব্রিটিশ বিনিয়োগের আশাপ্রকাশ করেছেন তিনি।
এই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করবেন মোদি। রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে মধ্যাহ্নভোজনেও যোগ দেবেন তিনি। ব্রিটেনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মোদির বৈঠক করার কথা রয়েছে। এছাড়াও ব্রিটিশ পার্লামেন্টে বক্তৃতা করবেন ভারতের প্রধানমন্ত্রী। এরপর জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আঙ্কারায় যাবেন তিনি।
এসআইএস/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মধ্যপ্রাচ্যে ঘাঁটি বন্ধ, ক্ষতিপূরণ নিশ্চিত হলে আলোচনায় প্রস্তুত ইরান
- ২ ইরানে ৩০০ মেট্রিক টন ওষুধ পাঠিয়েছে রাশিয়া: রেড ক্রিসেন্ট
- ৩ ইসরায়েলি গোয়েন্দা স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির
- ৪ দুদিনের সফরে উত্তর কোরিয়ায় বেলারুশের লুকাশেঙ্কো
- ৫ মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের