জার্মানির দক্ষিণাঞ্চলে কয়েকটি শিশুর মরদেহ উদ্ধার
জার্মানির দক্ষিণাঞ্চলে বেভারিয়ার একটি বাড়িতে বেশ কয়েকটি শিশুর মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার জরুরি বিভাগের কর্মীরা এক অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে। পুলিশ একথা জানিয়েছে।
শিশুরা কিভাবে মারা গেছে বা কতজন শিশুর মরদেহ পাওয়া গেছে সে সম্পর্কে তারা বিস্তারিত কিছু জানায়নি।
তবে স্থানীয় গণমাধ্যম জানায়, ওই বাড়িতে দুটি শিশু মারা গেছে।
বেভারিয়ার উত্তরাঞ্চলীয় শহর বেরেউত পুলিশের এক নারী মুখপাত্রর কাছে এই ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।
গত মে মাসে দুই শিশুকে হত্যার পর ফ্রিজারে লুকিয়ে রাখার দায়ে তাদের মাকে তিন বছর আট মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।
একে/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মধ্যপ্রাচ্যে ঘাঁটি বন্ধ, ক্ষতিপূরণ নিশ্চিত হলে আলোচনায় প্রস্তুত ইরান
- ২ ইরানে ৩০০ মেট্রিক টন ওষুধ পাঠিয়েছে রাশিয়া: রেড ক্রিসেন্ট
- ৩ ইসরায়েলি গোয়েন্দা স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির
- ৪ দুদিনের সফরে উত্তর কোরিয়ায় বেলারুশের লুকাশেঙ্কো
- ৫ মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের