পাকিস্তান-চীন যৌথ মহড়া শুরু
পাকিস্তান এবং চীন দুই সপ্তাহের যৌথ সামরিক মহড়া শুরু করেছে। চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল নিংসিয়া হুইয়ের কিংতোংসিয়া শহরে এ মহড়া শুরু হয়েছে। দুই দেশের বিশেষ বাহিনীর অংশগ্রহণে ‘ইউওয়াই৫’ নামের এ যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তান এবং চীনের বিশেষ বাহিনীর কর্মকর্তারা অংশ নিয়েছেন। এ সময় দু’দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। দুই দেশই ২০১৫ সালকে বন্ধুত্বের বছর হিসেবে অভিহিত করছে এবং এরই অংশ হিসেবে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।
মহড়ায় সন্ত্রাসবিরোধী অভিযান,পণবন্দি উদ্ধার এবং তল্লাসি তৎপরতাকে গুরুত্ব দেয়া হচ্ছে। পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী যুদ্ধের অভিজ্ঞতা চীনের সঙ্গে বিনিময় করবে। এ মহড়া পাক-চীন গভীর সামরিক সম্পর্ককে আরো জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে
এসআইএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা: বার্সোলনা থেকে গাজায় আসছে ‘সর্ববৃহৎ’ নৌবহর
- ২ শিগগির ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার বৈঠক, ভেন্যু আলোচনায় আরও তিন দেশ
- ৩ ওয়াশিংটন বৈঠকের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় হিজবুল্লাহ
- ৪ ‘ঋণ’ ও ‘দ্রুত সদস্যপদ’ বিষয়ে ইইউ সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাগিয়ার?
- ৫ যুদ্ধে ইরানের ক্ষতির পরিমাণ অন্তত ২৭০ বিলিয়ন ডলার: ফাতেমা মোহাজেরানি