যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান দুর্ঘটনায় নিহত ৬
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি সাইটসিয়িং বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছেন। মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, ওই বিমানে আরোহী ছয়জনই ছিলেন। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। সিএনএন-এর খবরে এসব তথ্য জানা গেছে।
কোস্টগার্ড ও ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, কেটচিকান শহরে মিস্টি জোর্ড ন্যাশনাল মনুমেন্টের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। পরে স্থানীয় সময় ২টা ৩৭ মিনিটে তারা সেটি চিহ্নিত করে উদ্ধার কাজ চালায়।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কোস্টগার্ডের একটি হেলিকপ্টার থেকে দুই জন উদ্ধারকারীকে ঘটনাস্থলে নামানো হয়। পরে তারা জানান, প্লেনে থাকা পাইলটসহ ৬ আরোহীর কেউই বেঁচে নেই।
প্রাথমিকভাবে খারাপ আবহাওয়ার কারণে এমনটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসএনআর/জেআইএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২২ ফেব্রুয়ারি ২০২৬
- ২ ট্রাম্পের বাসভবনে ঢুকতে চাওয়া যুবককে গুলি করে হত্যা
- ৩ এত চাপেও ইরান কেন ‘নতি স্বীকার’ করছে না, কৌতূহল জেগেছে ট্রাম্পের মনে
- ৪ যুক্তরাষ্ট্রকে খনিজ সম্পদে প্রবেশাধিকার দিতে প্রস্তুত সোমালিল্যান্ড
- ৫ ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা