এত চাপেও ইরান কেন ‘নতি স্বীকার’ করছে না, কৌতূহল জেগেছে ট্রাম্পের মনে
এত চাপেও ইরান কেন ‘নতি স্বীকার’ করছে না, কৌতূহল জেগেছে ট্রাম্পে মনে/ ছবি: এএফপি (ফাইল)
সামরিক চাপ বৃদ্ধির পরও ইরান এখনো নতি স্বীকার করে তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে রাজি হচ্ছে না। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনে কৌতূহল জেগেছে। এ কথা জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
শনিবার ফক্স নিউজের অনুষ্ঠান মাই ভিউ উইথ লারা ট্রাম্প এই সাক্ষাৎকারে উইটকফ বলেন, “আমি ‘হতাশ’ শব্দটি ব্যবহার করতে চাই না, কারণ তিনি (ট্রাম্প) জানেন তার হাতে অনেক বিকল্প আছে। তবে তিনি কৌতূহলী—কেন ইরান এখনো নতি স্বীকার করেনি।”
উইটকফ বলেন, এত চাপ, এত নৌ ও সামুদ্রিক শক্তি মোতায়েনের পরও তারা (ইরান) কেন আমাদের কাছে এসে বলেনি—‘আমরা অস্ত্র চাই না, তাই আমরা এই পদক্ষেপ নিতে প্রস্তুত’? তাদের সেই অবস্থানে আনাটা কঠিন হয়ে যাচ্ছে।
ট্রাম্প মধ্যপ্রাচ্যে বড় আকারের সামরিক সমাবেশের নির্দেশ দিয়েছেন এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী বিমান হামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানা গেছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, তাদের ওপর হামলা হলে তারা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা আঘাত হানবে।
যুক্তরাষ্ট্র চায়, ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি পরিত্যাগ করুক, যা ওয়াশিংটনের দাবি অনুযায়ী পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহারযোগ্য। পাশাপাশি মধ্যপ্রাচ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ করা এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সীমা আরোপের দাবিও জানিয়েছে ওয়াশিংটন।
তেহরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। তবে আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে কিছু সীমাবদ্ধতা মেনে নিতে তারা প্রস্তুত। কিন্তু ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক গোষ্ঠীগুলোকে সমর্থনের বিষয়টি পারমাণবিক আলোচনার সঙ্গে যুক্ত করতে তারা রাজি নয়।
উইটকফ বলেন, তারা বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক বেশি ইউরেনিয়ামসমৃদ্ধ করেছে—৬০ শতাংশ পর্যন্ত। তারা হয়তো এক সপ্তাহ দূরে রয়েছে শিল্পমানের বোমা তৈরির উপাদান পাওয়ার কাছাকাছি, যা অত্যন্ত বিপজ্জনক।
রোববার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনায় এখনো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।
উইটকফ আরও জানান, ট্রাম্পের নির্দেশে তিনি ইরানের বিরোধী নেতা রেজা পাহলভির সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহের পুত্র। এ বৈঠকের বিস্তারিত তিনি জানাননি।
দেশের বাইরে অবস্থানকারী পাহলভি সম্প্রতি সরকারবিরোধী বিক্ষোভের সময় বিরোধী সমর্থকদের কাছে এক প্রতীকী ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন। গত মাসের বিক্ষোভে হাজারো মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা বিপ্লব-পরবর্তী সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ অভ্যন্তরীণ অস্থিরতা হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে ফেব্রুয়ারিতে পাহলভি বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ প্রাণ বাঁচাতে পারে এবং পারমাণবিক চুক্তি নিয়ে তেহরানের শাসকদের সঙ্গে দীর্ঘ আলোচনায় সময় নষ্ট না করার আহ্বান জানান।
সূত্র: রয়টার্স
এমএসএম
টাইমলাইন
- ১০:৩৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ইরান ইস্যুতে কি পুনরাবৃত্তি হচ্ছে ইরাক যুদ্ধের ইতিহাস?
- ০৪:১১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে মার্কিন হামলায় যোগ দেওয়া সমর্থন করেন ৫৯ শতাংশ ইসরায়েলি
- ১২:৩৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ লেবাননে মার্কিন দূতাবাসের কর্মীদের সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র
- ১১:১৯ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্র যেকোনো যুদ্ধে ইরানকে ‘সহজে’ পরাজিত করবে
- ০৪:৩৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ভারতীয় নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার পরামর্শ
- ০৯:৩০ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ইউরেনিয়ামের মজুত কমাতে রাজি ইরান
- ০৯:২৫ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক
- ০৮:৫৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ এত চাপেও ইরান কেন ‘নতি স্বীকার’ করছে না, কৌতূহল জেগেছে ট্রাম্পের মনে
- ০৬:২৩ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইরান
- ০৩:০৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান
- ০২:০১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে হামলায় শীর্ষ নেতৃত্বকে নিশানা, সরকার বদলের চিন্তা যুক্তরাষ্ট্রের
- ০১:৪৮ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ট্রাম্পকে ইরানে নয়, নিজ দেশে নজর দিতে বলছেন উপদেষ্টারা
- ১১:৫৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় ইরান কেন সংঘাতের পথ বেছে নিতে পারে
- ০৮:৫৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ জর্ডানের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের রণসজ্জা, নতুন ছবিতে মিললো প্রমাণ
- ০৮:৩৯ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে হামলার পরিকল্পনা স্বীকার করলেন ট্রাম্প
- ০৪:৪৮ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে ‘লক্ষ্যভিত্তিক হামলায়’ সমর্থন দিতে পারে সৌদি-আমিরাত
- ০৪:৩৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে হামলার জন্য ‘প্রস্তুত’ যুক্তরাষ্ট্র, অপেক্ষা কীসের?
- ০৩:৩৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে না যুক্তরাজ্য
- ০২:৩৭ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো
- ০৯:২৮ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ হামলা হলে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে: ইরানের হুঁশিয়ারি
- ০৯:৪০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ পারস্য উপসাগরে বিশেষ ‘গুপ্তচর’ ড্রোন উড়ালো যুক্তরাষ্ট্র
- ০৮:০৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই যৌথ সামরিক মহড়া ইরান-রাশিয়ার
- ০৬:৫৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইরাক থেকে সেনা সরালো জার্মানি
- ০৬:১৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইরানে হামলার প্রস্তুতি শেষ, ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় সামরিক বাহিনী
- ০৯:৪৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে উত্তেজনা, সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
- ০৮:৪২ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৪ এপ্রিল ২০২৬
- ২ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা: বার্সোলনা থেকে গাজায় আসছে ‘সর্ববৃহৎ’ নৌবহর
- ৩ শিগগির ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার বৈঠক, ভেন্যু আলোচনায় আরও তিন দেশ
- ৪ ওয়াশিংটন বৈঠকের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় হিজবুল্লাহ
- ৫ ‘ঋণ’ ও ‘দ্রুত সদস্যপদ’ বিষয়ে ইইউ সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাগিয়ার?