মুক্তি পাচ্ছে নির্ভয়ার সেই কিশোর ধর্ষক
দিল্লির আলোচিত নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের অভিযুক্ত এক কিশোরকে মুক্তি দেয়া হচ্ছে কারাগার থেকে। নির্ভয়ার বাবা-মা ওই কিশোরের মুক্তি ঠেকাতে হাইকোর্টে একটি রিট করেও ব্যর্থ হয়েছেন। রোববার স্থানীয় সময় বিকেল ৫ টার দিকে তাকে মুক্তি দেয়া হতে পারে বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।
ওই কিশোরের মুক্তির আগে নির্ভয়ার বাবা-মা বলছেন, আমরা হেরে গেছি, জিতে গেছে অপরাধ। বর্তমান একুশ বছরের ওই তরুণ কারাগারে আটক রয়েছে। ওই কিশোরকে ছেড়ে দেয়া হলেও তাকে সার্বক্ষণিক নজরদারীতে রাখা হবে বলে কর্মকর্তারা বলছেন। তবে সবার ন্যায় সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। এদিকে তাকে নতুন করে আইনের আওতায় আনার আর কোনো সুযোগ নেই।
দেশটির আইনে অপরাধ ঘটানোর সময়ে কারো বয়স ১৮ বছরের কম হলে তাকে তিন বছরের বেশি কারাদণ্ড দেয়ার বিধান নেই। এদের বিচার হবে কিশোর আইনে এবং তাকে আটকে রাখাও হবে কিশোর সংশোধনাগারে। নির্ভয়া গণধর্ষণ ও হত্যাকাণ্ডের সময় ওই কিশোরের বয়স ছিল ১৮ বছরের কয়েক মাস কম। আইনের মারপ্যাচে আজ আরো পরের দিকে মুক্তি পেতে যাচ্ছে নির্ভয়ার এই ক্ষুদে ধর্ষক।
এদিকে, নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডে কিশোরের জড়িয়ে পড়া এবং আইনের সুযোগ নিয়ে মামলা থেকে বেরিয়ে আসার প্রেক্ষাপটে ভারত সরকার ওই আইন সংস্কারের উদ্যোগ নিয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে নির্ভয়াকে গণ-ধর্ষণের পর বাস থেকে ছুড়ে ফেলা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মারা যান নির্ভয়া। গত সপ্তাহে দিল্লির প্যারা মেডিক্যালের এই শিক্ষার্থীর আসল নাম প্রকাশ করেছেন তার মা। তিনি বলেন, আমার মেয়ের নাম নির্ভয়া নয়, জ্যোতি সিং। সে সময় তিনি বলেন, নাম প্রকাশ করাতে লজ্জিত হওয়া উচিত ধর্ষকদের।
এসআইএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইসরায়েলকে রক্ষায় ‘আয়রন ডোম’ বানাবে জার্মানির ভক্সওয়াগন
- ২ ইরাকের হাব্বানিয়া ঘাঁটিতে বিমান হামলায় ৭ সেনা নিহত, আহত ১৩
- ৩ যুদ্ধ তহবিলে স্যান্ডার্সের ‘না’: ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধে প্রস্তাব
- ৪ ইরানের নতুন নিরাপত্তা প্রধান মোহাম্মদ যুলঘাদর
- ৫ ইরানে ৮৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনায় হামলা: রেড ক্রিসেন্ট