আদালতে বন্দুকধারীর গুলিতে পুলিশ সদস্যের মৃত্যু
আদালতের ভেতরে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত দুজন। হামলায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লির কারকারদুমা আদালতে এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।
বুধবার সকাল ১১টা দিকে কারকারদুমা আদালতে বিচারধীন এক আসামিকে আদালতে নিয়ে আসার সময় অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা অন্তত ছয় রাউন্ড গুলি নিক্ষেপ করে। এর মধ্যে তিনটি গুলি পুলিশ কনস্টেবল রাম কুমারকে আঘাত হানলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এছাড়া এ ঘটনায় আদালতের এক কেরানি মারাত্মকভাবে আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এসআইএস/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইসরায়েলের চেয়ে ফিলিস্তিনের প্রতি বেশি সহানুভূতিশীল মার্কিনিরা
- ২ পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা অভিযানের ঘোষণা তালেবানের
- ৩ ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী
- ৪ আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গাজাব লিল-হক’, নিহত ২৭৪
- ৫ পাকিস্তানের হামলায় তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহতের গুঞ্জন