যুক্তরাষ্ট্রে হামলার শঙ্কা
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের এক শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন, আফগানিস্তানে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করা না হলে তারা আগামী ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে। এসব সন্ত্রাসী গোষ্ঠীর সেরকম আকাঙ্ক্ষা রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছে বলে পেন্টাগনের নীতি নির্ধারণ বিষয়ক আন্ডারসেক্রেটারি কলিন কাহল নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আফগানিস্তানে তৎপর ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স বা আইএসকেপি গোষ্ঠীকে নির্মূল করার ইচ্ছা ও সক্ষমতা তালেবান সরকারের আছে কিনা তা পর্যালোচনা করে দেখছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।
কলিন কাহল স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটিতে সর্বশেষ আফগান পরিস্থিতি নিয়ে দেওয়া সাক্ষ্যে এসব কথা বলেন।
তিনি দাবি করেন, আইএসকেপির পাশাপাশি আল-কায়েদাও যুক্তরাষ্ট্রে হামলা চালাতে চায় কিন্তু এই মুহূর্তে তাদের কারোই সেই সক্ষমতা নেই।
পেন্টাগনের এই কর্মকর্তা বলেন, গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করছে যে, আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যেই সে সক্ষমতায় পৌঁছে যেতে পারে এসব সংগঠন। তারা বলছে, আল-কায়েদার একই সক্ষমতায় পৌঁছাতে সময় লাগবে এক থেকে দুই বছর।
এসব সংগঠন যেন এই কাজ করতে না পারে সে ব্যবস্থা নিতে হবে বলে পেন্টাগনের এই কর্মকর্তা মন্তব্য করেছেন। আফগানিস্তানে আইএসের কয়েক হাজার জঙ্গি সক্রিয় রয়েছে বলেও দাবি করেছেন কলিন কাহল।
সূত্র: পার্স ট্যুডে
টিটিএন/জেআইএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এপস্টিন বিতর্কে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস
- ২ বোর্ড অব পিসের আড়ালে গাজায় ৩৫০ একরের সামরিক ঘাঁটি গড়ার পরিকল্পনা
- ৩ ইসরায়েলে ‘ফিলিস্তিনপন্থি’ মার্কিন সাংবাদিক কার্লসন আটক
- ৪ যুক্তরাজ্যের সাবেক প্রিন্স অ্যান্ড্রু গ্রেফতার
- ৫ জাপানের ওসাকার পানি ব্যবস্থা সংস্কারে সোনা অনুদান এক ব্যক্তির