বাংলাদেশের কাছে সব পাকিস্তানির ক্ষমা চাওয়া উচিত
বাংলাদেশের কাছে সব পাকিস্তানির ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন পাকিস্তানের লেখিকা ও গবেষক রীমা আব্বাসি। তিনি বলেন, একাত্তর সালে যা হয়েছে পাকিস্তানের তা স্বীকার করে নেয়া উচিত। কেননা, অতীতকে পিছনে ফেলে আমাদের এগিয়ে যেতে হবে এবং এ অঞ্চলের সব প্রতিবেশির সঙ্গে গতিশীল সম্পর্ক স্থাপন করতে হবে।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এপিজে কলকাতা লিটারি ফেস্টিভ্যালে অংশ নিতে এসে এ মন্তব্য করেন রীমা। ফেস্টিভ্যালে তার লেখা পাকিস্তানের হিন্দু মন্দিরের ইতিহাস নিয়ে একটি বইয়েরও মোড়ক উন্মোচন হয়েছে।
‘ক্রশিং দ্য লাইন’ শীর্ষক এক আলোচনায় রীমা দ্বিধাহীনভাবে বলেছেন, আমি মনেপ্রাণে বিশ্বাস করি প্রত্যেক পাকিস্তানির উচিত বাংলাদেশিদের কাছে ক্ষমা চাওয়া। তিনি বলেন, যেটা চিরদিনের জন্য তৈরি হয়ে গেছে তাকে অস্বীকার করি কী করে? একাত্তরের যুদ্ধটাই পাকিস্তানের পক্ষে বড় ভুল সিদ্ধান্ত ছিল।
তিনি আরও বলেন, দুঃখের বিষয় হলো, আজকের প্রজন্মকে যা শেখানো হয় তাই তারা বিশ্বাস করে। রাষ্ট্র যা বোঝাতে চায় তার বেশি গভীরে তারা যেতে চায় না। ইতিহাস সম্পর্কে আজকের প্রজন্ম প্রকৃতই অজ্ঞ।
লেখিকা রীমা মনে করেন, আমাদের অতীতের ভুলকে স্বীকার করে নিয়ে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে হবে। তার বই সম্পর্কে রিমা বলেছেন, হিন্দু মন্দিরের উপাসনা নিয়ে তিনি আলোচনা করেননি বরং মন্দিরগুলির ঐতিহ্য ও ইতিহাস নিয়েই তিনি গবেষণা করেছেন এবং তা লিপিবদ্ধ করেছেন।
বিএ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিচ্ছে আমিরাত
- ২ ফিলিস্তিনিদের জন্য ইসরায়েলের মৃত্যুদণ্ড আইন, বিচার নাকি বৈষম্য?
- ৩ ইউরেশিয়ায় নতুন নিরাপত্তা ও অর্থনৈতিক কাঠামোর প্রস্তাব রাশিয়ার
- ৪ ইরান যুদ্ধ নিয়ে উদ্বেগ, ট্রাম্পকে শান্তির পথে ফেরার আহ্বান পোপের
- ৫ আজই উড়াল দেবে আর্টেমিস-২, ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে মানুষ