ছাত্রের কাছে নগ্ন ছবি : শিক্ষিকা বহিষ্কার
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ছাত্রের কাছে নগ্ন ছবি পাঠানোর অভিযোগে এক শিক্ষিকাকে বহিষ্কার করা হয়েছে। ওই শিক্ষিকার বিরুদ্ধে এর আগেও আরো তিন ছাত্রের সঙ্গে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। খবর নিউ ইয়র্ক ডেইলি।
ফ্লোরিডার সেন্ট জনস কাউন্টি স্কুল ডিস্ট্রিক্টের মুখপাত্র ক্রিশ্চিনা ল্যাংস্টোন জানান, অভিযুক্ত ওই শিক্ষিকার নাম ডিয়োনি ইয়োন্স। তিনি অ্যালেন ডি নিঅ্যাসি হাই স্কুলের শরীর চর্চা বিভাগের শিক্ষক। স্কুলের এক ছাত্রের কাছে ডিয়োনির নগ্ন ছবি ও ক্ষুদে বার্তা পাওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় তাকে সাময়িকভাবে স্কুলের কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
তদন্ত কর্মকর্তারা বলছেন, ওই শিক্ষিকা আরো তিন ছাত্রের কাছে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়ে ক্ষুদে বার্তা পাঠিয়েছেন বলে তারা অভিযোগ পেয়েছেন। অ্যালেন ডি নিঅ্যাসি হাই স্কুলের এক ছাত্র বলেন, ওই শিক্ষিকার সঙ্গে প্রেমের অভিনয় করতে গিয়ে তা এক সময় শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায়। এর এক পর্যায়ে মোবাইল ফোনে তারা একে অপরের নগ্ন ছবি বিনিময় করতেন।
সেন্ট জনস কাউন্টি শেরিফের মুখপাত্র চাক মুলিগান বলেন, শিক্ষিকা এবং ছাত্রের মাঝে অশালীন বিষয়ে কথাবার্তা ও ছবি আদান প্রদানের অভিযোগ তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে ইতোমধ্যে বেশ কয়েকজনের স্বাক্ষাতকারও নেয়া হয়েছে।
এসআইএস/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইসরায়েলকে রক্ষায় ‘আয়রন ডোম’ বানাবে জার্মানির ভক্সওয়াগন
- ২ ইরাকের হাব্বানিয়া ঘাঁটিতে বিমান হামলায় ৭ সেনা নিহত, আহত ১৩
- ৩ যুদ্ধ তহবিলে স্যান্ডার্সের ‘না’: ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধে প্রস্তাব
- ৪ ইরানের নতুন নিরাপত্তা প্রধান মোহাম্মদ যুলঘাদর
- ৫ ইরানে ৮৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনায় হামলা: রেড ক্রিসেন্ট