উত্তেজনার মধ্যেই সীমান্তে দুই কোরিয়ার গুলিবিনিময়
দক্ষিণ কোরিয়ার একটি সামরিক মহড়ার ছবি
ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও সামরিক মহড়াকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরেই দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এবার উপকূলীয় সীমান্তে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার বাহিনী সতর্কীকরণ গুলি ছুড়েছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে। খবর আল-জাজিরার।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) বলেছে, সমুদ্রসীমা লঙ্ঘনের সময় উত্তর কোরিয়ার একটি নৌযান সরিয়ে দিতে সতর্কবার্তা সম্প্রচার ও সতর্কীকরণ গুলি চালানো হয়েছে।
অন্যদিকে উত্তর কোরিয়ার বাহিনী জানিয়েছে, নৌ শত্রুর চলাচল শনাক্ত করার পর নিজেদের সীমানার মধ্যে ১০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর একটি জাহাজ নিজেদের সীমানায় অনুপ্রবেশ করে বলেও অভিযোগ করে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার পিপলস আর্মি এক বিবৃতিতে বলেছে, একাধিক রকেট লঞ্চারের ১০টি শেল নিক্ষেপ করে শত্রুর যুদ্ধজাহাজকে দৃঢ়ভাবে বিতাড়িত করতে আমরা প্রাথমিক পাল্টা ব্যবস্থার নির্দেশ দিয়েছি। কারণ সেখানে শত্রুদের চলাচল নিশ্চিত হওয়া গেছে।
জেসিএস বলেন, উত্তর কোরিয়া যে গোলা নিক্ষেপ করেছে তা শান্তি বজায় রাখতে ২০১৮ সালে দুই কোরিয়ার মধ্যে যে চুক্তি হয়েছে সেটার লঙ্ঘন।
সম্প্রতি দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে সামরিক তৎপরতা বাড়িয়েছে উত্তর কোরিয়া। এর অংশ হিসেবে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। অন্যদিকে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়েছে। এতে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ চিকিৎসা নিতে ভারতে, ভিসার মেয়াদ শেষ হওয়ায় ৬ বাংলাদেশি গ্রেফতার
- ২ নিউজিল্যান্ডের ‘গোল্ডেন ভিসা’ পেতে মরিয়া কেন বিশ্বের ধনীরা?
- ৩ পারমাণবিক আলোচনার মূল নীতি নিয়ে সমঝোতায় ইরান-যুক্তরাষ্ট্র
- ৪ ফ্রান্সে রাজনৈতিক দ্বন্দ্বে একজনকে ‘পিটিয়ে’ হত্যা, গ্রেফতার ৯
- ৫ রিলস বানানোর নেশায় চলন্ত বাসের দরজা খুলে দিলেন বাইকার