ব্রাজিলে ফেসবুুক কর্মকর্তা গ্রেফতার
ব্রাজিলে দিয়োগো যোদান নামে ফেসবুকের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই কর্মকর্তা ফেসবুকের লাতিন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট। খবর বিবিসির।
দেশটির পুলিশ বলছে, যোদানের প্রতিষ্ঠান মাদক চোরাচালান বিষয়ক একটি তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে।
কর্তৃপক্ষ বলছে, আদালতের নির্দেশ সত্ত্বেও দিয়োগো যোদান নামের ওই আর্জেন্টাইন নাগরিকের প্রতিষ্ঠানটির ম্যাসেজিং সার্ভিস, হোয়াটসএ্যাপের তথ্য প্রদান করতে বারবার অস্বীকৃতি জানিয়েছে।
সাও পাওলোতে তার জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানিয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষ বলছে, দিয়োগো যোদানের আটক একটি অন্যায্য পদক্ষেপ।
জেএইচ/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬
- ২ দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ
- ৩ ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র?
- ৪ অর্থপাচারের সন্দেহে ভারতে কারাবন্দি আল-ফালাহ ইউনিভার্সিটির চেয়ারম্যান
- ৫ শুল্কারোপ নিয়ে সুর পাল্টালেন ট্রাম্প, দিলেন চীন সফরের বার্তা