কোথায় যাবেন ওবামা?
২০১৬ সালের নভেম্বরে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আর সে হিসেবে ২০১৭ সালের শুরুতেই হোয়াইট হাউজ থেকে বিদায় নিতে হবে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার পরিবারকে।
নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে যিনি বিজয়ী হবেন তিনিই হবেন হোয়াইট হাউজের নতুন বাসিন্দা। কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন তাহলে প্রেসিডেন্টের পদ ছাড়ার পর ওবামা এবং মিশেলের পরিবার হোয়াইট হাউজ ছেড়ে কোথায় যাবে?
বৃহস্পতিবার এবিষয়ে মুখ খুললেন ওবামা নিজেই। তিনি জানান, হোয়াইট হাউজ ছাড়লেও আপাতত রাজধানী ওয়াশিংটন ডিসি ছাড়ছেননা তিনি এবং তার পরিবার। কেননা তার মেয়ে সাশা রাজধানীর একটি স্কুলেই পড়াশুনা করে। মাঝপথে স্কুল পরিবর্তনের পক্ষপাতী নন তারা কেউই।
তবে হোয়াইট হাউজ থেকে বিদায় নেয়ার পর বিদায়ী প্রেসিডেন্টের রাজধানীতেই অবস্থান করাটা যুক্তরাষ্ট্রের জন্য খুবই বিরল একটি ঘটনা।
যুক্তরাষ্ট্রে উইড্রো উইলসন ছিলেন হোয়াইট হাউজ থেকে বিদায় নেয়ার পর রাজধানীতে অবস্থান করা সর্বশেষ প্রেসিডেন্ট। তার পরে আর কোনো প্রেসিডেন্ট রাজধানীতে অবস্থান করেননি। তবে শিকাগোতেও সময় কাটানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ওবামা।
টিটিএন/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইউরোপকে ‘বিশ্বশক্তি’ হিসেবে ভূমিকা নেওয়ার আহ্বান ম্যাক্রোঁর
- ২ ইরানে দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা
- ৩ ডলার-ক্রিপ্টোতে বিএনপি শীর্ষে, পিছিয়ে জামায়াত, নৈঃশব্দ্যে বাকিরা
- ৪ কর্মীর ভুলে ৪০ বিলিয়ন ডলারের ক্রিপ্টো উদ্ধারে হিমশিম খাচ্ছে ‘বিথাম্ব’
- ৫ বাবার বোন ম্যারো দানে বিরল ক্যানসার জয়ের স্বপ্ন দেখছে এক বছরের শিশু