হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওয়াইওমিং এবং ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান পার্টির প্রার্থী মনোনয়নের ভোটাভুটিতে ডোনাল্ড ট্রাম্প হেরে গেছেন। ওয়াইওমিং অঙ্গরাজ্যে ৬৬ শতাংশেরও বেশি ভোট পেয়ে জিতেছেন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ।
রিপাবলিকান প্রার্থী বাছাইয়ের দৌড়ে টেড ক্রুজই ডোনাল্ড ট্রাম্পের নিকটতম প্রতিদ্বন্দ্বী। অন্যদিকে রাজধানী ওয়াশিংটন ডিসিতে জিতেছেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও।
এই ভোটের মাত্র একদিন আগেই শিকাগোতে ট্রাম্পের একটি সমাবেশ তার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের কারণে বাতিল করা হয়। ট্রাম্প বিরোধীরা তাকে বর্ণবাদের দায়ে অভিযুক্ত করেন।
এদিকে নির্বাচনী প্রচারণায় সহিংসতা সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এসআইএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইউরোপকে ‘বিশ্বশক্তি’ হিসেবে ভূমিকা নেওয়ার আহ্বান ম্যাক্রোঁর
- ২ ইরানে দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা
- ৩ ডলার-ক্রিপ্টোতে বিএনপি শীর্ষে, পিছিয়ে জামায়াত, নৈঃশব্দ্যে বাকিরা
- ৪ কর্মীর ভুলে ৪০ বিলিয়ন ডলারের ক্রিপ্টো উদ্ধারে হিমশিম খাচ্ছে ‘বিথাম্ব’
- ৫ বাবার বোন ম্যারো দানে বিরল ক্যানসার জয়ের স্বপ্ন দেখছে এক বছরের শিশু