বার্লিনে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১
জার্মানির রাজধানী বার্লিনে গাড়িবোমা বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ধারণা নিহত ব্যক্তি ওই গাড়ির চালক ছিলেন। মঙ্গলবার সকালে বার্লিনে এ ঘটনা ঘটেছে।
বার্লিন পুলিশের উপ-প্রধান মুখপাত্র কারস্টেন মুয়েলার বার্তা সংস্থা এপিকে বলেন, পশ্চিমাঞ্চলের চারলোট্টেনবার্গ জেলায় স্থানীয় সময় সকাল ৮টার দিকে ওই বিস্ফোরণ ঘটেছে।
মুয়েলার বলেন, ভেতরে বা গাড়ির ওপর একটি বিস্ফোরক ডিভাইস ছিল বলে ধারণা করা হচ্ছে; যার কারণে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে ওই গাড়ি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করা বার্লিন পুলিশের একটি ছবিতে দেখা যায়, রাস্তায় ভক্সওয়াগন প্যাসাট স্টেশনের একটি গাড়ি পড়ে আছে। গাড়িটির জানালা ও সামনের অংশ উড়ে গেছে।
এসআইএস/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১২ ফেব্রুয়ারি ২০২৬
- ২ ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিলেন ৬ রিপাবলিকান, কঠোর হুশিয়ারি প্রেসিডেন্টের
- ৩ দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হতে যাচ্ছেন কারাবন্দি ইমরান খান
- ৪ রাশিয়ায় বন্ধ হোয়াটসঅ্যাপ, চালু রাষ্ট্রীয় ‘ম্যাক্স’ অ্যাপ
- ৫ ইউক্রেনকে ৫৪০ মিলিয়ন পাউন্ডের অস্ত্র সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের