প্রথম নারী প্রধান পেতে যাচ্ছে মার্কিন নৌবাহিনী
লিসা ফ্রানচেত্তি/ ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান হিসেবে অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিকে মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। লিসার মনোনয়ন চূড়ান্ত হলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী নৌ-প্রধান। শুক্রবার (২১ জুলাই) এক বিবৃতিতে লিসাকে মনোনিত করার বিষয়টি জানান বাইডেন।
মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মাইক গিলডে আগামী মাসে তার চার বছরের মেয়াদ শেষ করবেন। এরপরেই তার স্থলাভিষিক্ত হতে পারেন অ্যাডমিরাল লিসা। ইউরোপ ও আফ্রিকায় মার্কিন নৌবাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি ২০২২ সালের সেপ্টেম্বরে মার্কিন নৌবাহিনীর উপ-প্রধান হন।
আরও পড়ুন: বরখাস্ত হলেন যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূত
এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, একজন কমিশন্ড অফিসার হিসেবে লিসা ৩৮ বছর ধরে জাতির জন্য নিবেদিতভাবে কাজ করছেন। বর্তমানে তিনি নৌবাহিনীর উপ-প্রধান পদে কর্মরত। মার্কিন নৌবাহিনীর ইতিহাসে তিনি দ্বিতীয় নারী, যিনি চার তারকা অ্যাডমিরালের ব্যাজ অর্জন করেছেন।
বিবৃতিতে বাইডেন আরও বলেন, নৌবাহিনীর প্রধান পদে নিয়োগ চূড়ান্ত হলে নতুন ইতিহাস গড়বেন লিসা। তিনি একাধারে মার্কিন নৌবাহিনীর প্রথম নারী প্রধান ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে প্রথম নারী জয়েন্ট চিফ অব স্টাফ হবেন।
আরও পড়ুন: সরকারের সাফল্য নিয়ে প্রশ্ন তোলায় বরখাস্ত হলেন মন্ত্রী
জানা যায়, নৌ-প্রধানের মনোনয়ন চূড়ান্ত হলে দেশটিতে জয়েন্ট চিফ অব স্টাফের দায়িত্ব পালনকারী প্রথম নারী হবেন তিনি। তবে প্রেসিডেন্ট মনোনিত করলেও লিসার নিয়োগের বিষয়টি মার্কিন সিনেটের অনুমোদন পেতে হবে।
সূত্র: বিবিসি
এসএএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ নিষেধাজ্ঞা শিথিলে ইরানি তেল কিনতে আগ্রহী ভারতসহ এশিয়ার শোধনাগারগুলো
- ২ সিরিয়ায় ইসরায়েলের হামলা, সৌদি-তুরস্কের কঠোর প্রতিক্রিয়া
- ৩ পশ্চিমবঙ্গে চলছে ঈদ উদযাপন, বৃষ্টির মধ্যেই রেড রোডে লাখো মুসল্লির ঢল
- ৪ ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করলো যুক্তরাষ্ট্র
- ৫ এবার ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান