পাকিস্তানে ড্রোন হামলায় নিহত ৮
পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে ড্রোন হামলায় সন্দেহভাজন ৮ বিদ্রোহী নিহত হয়েছেন। গোয়েন্দা সূত্র জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের রাজধানী মিরানশাহ থেকে ৩৬ কিলোমিটার দূরে দত্তখেল তেহসিলের দোগা মাদাখেলে শনিবার ভোরে এ হামলার ঘটনা ঘটে।
মনুষ্যবিহীন বিমান থেকে সেখানে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। নিহতদের মধ্যে গুরুত্বপূর্ণ তালেবান নেতা রয়েছেন বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পাকিস্তান সরকার দেশটির ওই অঞ্চলে তেহরিক-ই-তালেবান পাকিস্তানসহ অন্যান্য সশস্ত্র সংগঠনের সদস্যদের নিশ্চিহ্ন করতে জার্ব-ই-আজব নামে অভিযান শুরু করার পর এটা তৃতীয় ড্রোন হামলা। সূত্র : দ্য ডন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ‘যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে’ ইরানে পাকিস্তানি সেনাপ্রধান
- ২ ইরান যুদ্ধে যুক্ত হবে না যুক্তরাজ্য, ট্রাম্পের চাপেও অনড় স্টারমার
- ৩ যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে: ইরান
- ৪ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান
- ৫ হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দিচ্ছি, চীন এতে খুশি: ট্রাম্প