পিটিআইয়ের দাবি
কারাগারে ইমরান খানকে খাবার দেওয়া হচ্ছে না
ছবি সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের জীবন এখন ঝুঁকির মুখে। এমন অভিযোগ করেছেন দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি। তার দাবি, কারাগারে ইমরান খানের জীবন বিপজ্জনক অবস্থায় রয়েছে। এমনকি সেখানে তাকে খাবারও দেওয়া হচ্ছে না। এআরওয়াই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে ইমরান খানকে দোষী সাব্যস্ত করার পর ইসলামাবাদ তাকে গ্রেফতার করতে পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছিলেন আদালত। কিন্তু তার পরিবর্তে ইমরান খানকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ।
আরও পড়ুন: ইমরান খানকে গ্রেফতারে আদালতের নির্দেশ মানেনি পুলিশ
গ্রেফতারের পর পাঞ্জাব পুলিশ কঠোর নিরাপত্তায় ইমরান খানকে লাহোর থেকে নিয়ে আসে। এছাড়া আদালত রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল সুপারকে ইমরান খানকে গ্রহণ করার নির্দেশ দিয়েছিল। কিন্তু তার পরিবর্তে ইমরানকে পাঞ্জাবের আটোক কারাগারে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও বলেন, আদালত পিটিআই প্রধানকে আদিয়ালা কারাগারে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিলেও তাকে আটোক কারাগারে স্থানান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, আটোক কারাগারে সুযোগ-সুবিধার অভাব রয়েছে। সেখানে ‘বি ক্লাস’ সুবিধা দেওয়া হয় না।
আরও পড়ুন: ক্ষমতা ছাড়বে না জান্তা, যুদ্ধের দ্বারপ্রান্তে নাইজার
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সি ক্লাস কারাগারে বন্দি করে রাখা হয়েছে দাবি করে কুরেশি বলেন, কারাগারে আইনজীবীদের ইমরান খানের কাছে প্রবেশাধিকার দেওয়া হয়নি। তিনি আরও বলেন, তারা পাওয়ার অব অ্যাটর্নিতে তার স্বাক্ষর ছাড়া এই পিটিআই প্রধানের মুক্তির জন্য আপিল দায়ের করতে পারবেন না।
কুরেশি ক্ষোভ প্রকাশ করে বলেন, পিটিআই প্রধানকে মেডিকেল পরীক্ষার জন্য পলি ক্লিনিকের মেডিকেল বোর্ডে নেওয়া হয়নি। কিন্তু কারাগারের প্রত্যেক বন্দির জন্য এটা বাধ্যতামূলক এবং জেল প্রশাসনের দায়িত্ব। ইমরান খানের জীবন ঝুঁকিতে থাকায় বিচার বিভাগকে নোটিশ দেওয়ারও দাবি জানান তিনি।
টিটিএন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১২ ফেব্রুয়ারি ২০২৬
- ২ ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিলেন ৬ রিপাবলিকান, কঠোর হুশিয়ারি প্রেসিডেন্টের
- ৩ দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হতে যাচ্ছেন কারাবন্দি ইমরান খান
- ৪ রাশিয়ায় বন্ধ হোয়াটসঅ্যাপ, চালু রাষ্ট্রীয় ‘ম্যাক্স’ অ্যাপ
- ৫ ইউক্রেনকে ৫৪০ মিলিয়ন পাউন্ডের অস্ত্র সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের