ইন্দোনেশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত : নিহত ১২
ইন্দোনেশিয়ায় জঙ্গিবিরোধী এক অভিযানের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১২ সেনাসদস্য নিহত হয়েছে। রোববার দেশটির পোসো জেলায় এ দুর্ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ সুলাওয়েসি ও মধ্য সুলায়েসি প্রদেশের দায়িত্বে থাকা সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আগুস সুরইয়া বকতি বলেন, ওয়াতোতু গ্রাম থেকে ক্রুসহ ১৩ সেনা সদস্যকে বহনকারী বেল৪১২-ইপি হেলিকপ্টারটি উড্ডয়নের ৩৫ মিনিট পর পোসো জেলায় বিধ্বস্ত হয়েছে।
তিনি বলেন, উদ্ধারকারী কর্মকর্তারা কাসিগোনচু গ্রামে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ জ্বলতে দেখেছেন। কপ্টার বিধ্বস্তের কারণ জানতে কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্ত শুরু করেছে। এছাড়া ওই এলাকায় নিখোঁজ অপর সেনার খোঁজে তল্লাশি চলছে।
এসঅাইএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ স্বাস্থ্য-কৃষিতে কাটছাঁট, যুদ্ধের জন্যে ‘ঐতিহাসিক’ প্রতিরক্ষা বাজেট
- ২ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কোণঠাসা হচ্ছে?
- ৩ ‘স্বাধীনতা জোট’: বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ম্যাক্রোর নয়া প্রস্তাব
- ৪ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩ এপ্রিল ২০২৬
- ৫ উদ্ধার অভিযানে অংশ নেওয়া মার্কিন হেলিকপ্টারও ভূপাতিতের দাবি ইরানের