নিলামে উঠছে ১৫ কোটি বছরের পুরোনো ডাইনোসরের কঙ্কাল
নিলামে উঠতে যাচ্ছে ১৫ কোটি বছরের পুরোনো ডাইনোসরের কঙ্কাল। ফ্রান্সের রাজধানীতে আগামী মাসে এই নিলাম অনুষ্ঠিত হবে। পারসিয়ান অকশন হাউজ হোটেল ড্রুট এ তথ্য জানিয়েছে। তাছাড়া তারাই বিক্রয় প্রক্রিয়াটি তদারকি করবে।
জীবাশ্মটি দৈত্যাকার উদ্ভিদ-খাদ্যের ওপর নির্ভরশীল ডাইনোসরের মতোই, যা জুরাসিক যুগের শেষের দিকে উত্তর আমেরিকা ও ইউরোপে বিচরণ করতো।
আরও পড়ুন>পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসরের সন্ধান
ব্যারি জেমসের নাম অনুসারে বিরল এই ডাইনোসরের নামকরণ করা হয় ব্যারি। ২০০০ সালের দিকে তিনি এর সন্ধান পান ও সংরক্ষণ করেন।
গত সপ্তাহে একটি বিবৃতিতে হোটেল ড্রুট জানিয়েছে, ব্যারি ক্যাম্পটোসোরিডির একটি প্রাপ্তবয়স্ক নমুনা, যা আবিষ্কৃত ডাইনোসরের প্রথম দিকের দলগুলোর মধ্যে একটি।
আরও পড়ুন>ডাইনোসরের অস্তিত্ব থাকলে পৃথিবী কেমন হতো?
ডাইনোসরটির উচ্চতা দুই মিটার বা ছয় দশমিক ছয় ফুট। লম্বায় পাঁচ মিটার। কাঠামোগত দিক থেকেও অনন্য। আশা করা হচ্ছে, ডাইনোসরটির ১০ লাখ ডলারের বেশিতে বিক্রি হতে পারে।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে ৩০০ মেট্রিক টন ওষুধ পাঠিয়েছে রাশিয়া: রেড ক্রিসেন্ট
- ২ ইসরায়েলি গোয়েন্দা স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির
- ৩ দুদিনের সফরে উত্তর কোরিয়ায় বেলারুশের লুকাশেঙ্কো
- ৪ মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
- ৫ রাশিয়ার তেল না পাওয়ায় ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধ করলো হাঙ্গেরি