ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

উ. কোরিয়ার বিরুদ্ধে দ. কোরিয়ার লিফলেট

প্রকাশিত: ০৩:১৫ এএম, ২৯ মার্চ ২০১৬

দক্ষিণ কোরিয়ার মানবাধিকার কর্মীরা উত্তর কোরিয়ায় পিয়ংইয়ং বিরোধী হাজার হাজার লিফলেট পাঠাতে শুরু করেছে। তিনদিনের এই কার্যক্রমে দ্বিতীয়বারের মতো তারা এ ধরনের লিফলেট পাঠাচ্ছে উত্তর কোরিয়ায়। এই লিফলেট এমন সময় পাঠানো হচ্ছে যখন বিভক্ত এ উপদ্বীপে চরম সামরিক উত্তেজনা বিরাজ করছে। খবর বিবিসির।
 
কঠোর নিরাপত্তা বেষ্টিত সীমান্তে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সমালোচনামূলক প্রায় এক লাখ লিফলেট পাঠায় মানবাধিকার কর্মীরা। গ্যাস ভর্তি বেলুনের সাহায্যে এসব লিফলেট পাঠানো হয়।
 
দক্ষিণ কোরিয়ার এসব মানবাধিকার কর্মীদের মধ্যে উত্তর কোরিয়ার পক্ষ ত্যাগ করা অনেক লোকজনও রয়েছে।
 
এসব লিফলেটে লেখা রয়েছে, পরমাণু পাগল কিম জং উনের দিকে আগুনের গোলা নির্মমভাবে ছুঁড়ে মারো এবং আমরা কিম জং-উনের মাথা চাই।
 
উত্তর কোরিয়া মুক্ত করার জন্য যোদ্ধাদের প্রতি আহবান জানিয়ে শনিবার বেলুনে করে প্রায় ৫০ হাজার লিফলেট পাঠানো হয়। ২০১০ সালে দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার বার্ষিকী পালন উপলক্ষে তারা এসব লিফলেট বিতরণ করে।
 
জাহাজটি ডুবে যাওয়ার জন্য উত্তর কোরিয়ার একটি ডুবোজাহাজকে সিউল দায়ী করলেও পিয়ংইয়ং এ ব্যাপারে তাদের জড়িত থাকার কথা সব সময় প্রত্যাখ্যান করে আসছে।

টিটিএন/এমএস