পাকিস্তানে ৪০ শতাংশ বিদ্যুৎ বাড়াবে ইরান
পাকিস্তানে ৪০ শতাংশ বিদ্যুৎ রফতানি বাড়াবে ইরান। এ বিষয়ে ইরানের জ্বালানিমন্ত্রী হামিদ চিতচিয়ান বলেন, পাকিস্তানে বিদ্যুৎ রফতানি ৪০ শতাংশ পর্যন্ত বাড়াতে প্রস্তুত রয়েছে তেহরান।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির পাকিস্তান সফরের সময়ে এ বিষয়ে একটি প্রাথমিক চুক্তি সই করেছেন। চিতচিয়ান এবং পাকিস্তানের জ্বালানিমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ২৬ মার্চ এ চুক্তিতে সই করেন। পাকিস্তানে ৩শ মেগাওয়াট বিদ্যুৎ রফতানির বিষয়ে দুই মন্ত্রী আলোচনা করেন।
সেসময় ইরান থেকে আরো বিদ্যুৎ নেয়ার ইচ্ছা প্রকাশ করে ইসলামাবাদ। পাকিস্তানের পানি ও বিদ্যুৎমন্ত্রী তেহরান সফরের সময় এ সংক্রান্ত চুক্তি সই করবে বলেন জানিয়েছেন হামদি।
১৩ বছর ধরে পাকিস্তানে বিদ্যুৎ রফতানি করছে ইরান। দুই দেশ এখন এর পরিমাণ ৪০ শতাংশ বাড়াতে চাচ্ছে।
টিটিএন/আরআইপি
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬
- ২ দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ
- ৩ ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র?
- ৪ অর্থপাচারের সন্দেহে ভারতে কারাবন্দি আল-ফালাহ ইউনিভার্সিটির চেয়ারম্যান
- ৫ শুল্কারোপ নিয়ে সুর পাল্টালেন ট্রাম্প, দিলেন চীন সফরের বার্তা