ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইইউ-ভারত সম্মেলনে অংশ নিচ্ছেন মোদি

প্রকাশিত: ০৯:১৮ এএম, ৩০ মার্চ ২০১৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার ব্রাসেলসে পৌঁছেছেন। ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের একটি যৌথ সম্মেলনে অংশ নিতে এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেলের সঙ্গে বৈঠকে করতেই তিনি ব্রাসেলসে সফর করছেন।

ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষীক বৈঠকে অংশ নেবেন মোদি। গত সপ্তাহে ব্রাসেলস বিমানবন্দর এবং মেট্রো স্টেশনে ভয়াবহ হামলা চালানো হয়। ওই হামলায় এ পর্যন্ত ৩২ জন প্রাণ হারিয়েছে। ওই সন্ত্রাসী হামলার বিষয়ে সম্মেলনে নেতারা আলোচনা করবেন।

ব্রাসেলস বিমানবন্দরে নামার পর প্রধানমন্ত্রী মোদিকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়েছে। চার বছর পর ইইউ এবং ভারতের মধ্যে এটা ১৩ তম সম্মেলন।

টিটিএন/আরআইপি