ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

জাপানে ৬ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: ০৫:০৪ এএম, ০১ এপ্রিল ২০১৬

জাপানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলে শুক্রবার ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ। তবে ভূমিকম্প থেকে সুনামি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।  

স্থানীয় সময় ১১টা ৩৯ মিনিটে রাজধানী টোকিও থেকে ৩শ ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের প্রধান উপকূলীয় শহর হোনসু দ্বীপে ভূমিকম্পটি আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির মেটিওরজিক্যাল এজেন্সি।

ভূমকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। তবে ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।  

টিটিএন/এবিএস