ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

আরো ১০ হাজার শরণার্থী নেবে কানাডা

প্রকাশিত: ০৫:৩১ এএম, ০১ এপ্রিল ২০১৬

আরো ১০ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেবে কানাডা। ইতোমধ্যেই দেশটি গত কয়েক মাসে ২৫ হাজার শরণার্থীকে আশ্রয় দিয়েছে। দেশটির অভিবাসনমন্ত্রী জন এমসি কালুম বৃহস্পতিবার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা তাদের সাদরে আমন্ত্রণ জানাবো। শরণার্থীদের বিষয়ে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন কালুম।

এর আগে আরো শরণার্থী নেয়ার বিষয়ে কানাডাবাসীদের মধ্যে ভোট গ্রহণ করা হয়। এ বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য দেখা যায়।

মার্চের ২৮ তারিখ পর্যন্ত মোট ২৬ হাজার ২শ সিরীয় শরণার্থী কানাডায় পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন দপ্তর। তবে এর মধ্যে মাত্র ১৬ হাজার আবেদন প্রক্রিয়াধীন রয়েছে বা চূড়ান্ত হয়েছে।

টিটিএন/এবিএস