কলকাতা উড়ালসেতু ধস : ২ প্রকৌশলীসহ গ্রেফতার ৪
কলকাতার উড়ালসেতু ধসের ঘটনায় ২ প্রকৌশলীসহ ৪ জনকে আটক করা হয়েছে। কলকাতা পুলিশ প্রধান জানিয়েছেন, উত্তর কলকাতার গিরীশ পার্কে ভেঙে পড়া ফ্লাইওভার নির্মাণকাজে নিযুক্ত সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তাকে তারা আটক করেছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। খবর বিবিসির।
ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৫য়ে দাঁড়িয়েছে। কলকাতার পুলিশ কমিশনার বলেছেন, ওই দুর্ঘটনায় প্রায় উন-নব্বই জন আহত হয়েছে, যাদের মধ্যে কয়েক জনের অবস্থা বেশ আশংকাজনক। তবে অন্যান্যদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। উদ্ধার তৎপরতাও প্রায় শেষ হয়েছে বলে তিনি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া সবাইকে তারা উদ্ধার করেছেন। আর কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে উদ্ধারকারী দল। ফ্লাইওভার নির্মাণকারি সংস্থাটির বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। হায়দ্রাবাদে সংস্থার প্রধান কার্যালয়েও তদন্ত করা হচ্ছে।
টিটিএন/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে: জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত
- ২ বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি করবে ইন্দোনেশিয়া
- ৩ যুদ্ধকালীন ব্যবস্থা হিসেবে খাদ্য রপ্তানি নিষিদ্ধ করলো ইরান
- ৪ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ঝুঁকিতে ভারতের অর্থনীতি
- ৫ যুদ্ধের সংবাদ সংগ্রহের সময় ইসরায়েলে দুই তুর্কি সাংবাদিক আটক