ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

তুর্কি-সিরিয়া সীমান্ত বন্ধ করতে হবে : রুশ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৬:১৮ এএম, ০২ এপ্রিল ২০১৬

সন্ত্রাসী ও জঙ্গিদের প্রবেশ ঠেকাতে তুর্কি- সিরিয়া সীমান্ত পুরোপুরি বন্ধ করতে হবে। এ বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে ফোনালাপের সময় ল্যাভরভ বলেন, তুর্কি ও সিরিয়া সীমান্ত বন্ধ না করলে হামলা ও নাশকতা রোধ করা যাবে না।
 
ফোনালাপে তিনি বলেন তুরস্ক-সিরিয়া সীমান্তের নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক ফাঁক-ফোকর রয়েছে। এ সব ফাঁক-ফোকরের মাধ্যমেই তুরস্ক দিয়ে সিরিয়ায় সন্ত্রাসীদের আনা হচ্ছে। আর তারা সেখানে হামলা ও বিস্ফোরণ করছে। এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ সবপক্ষের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান ল্যাভরভ।

টিটিএন/এমএস