ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

অাবারো আর্মেনিয়া-আজারবাইজান সংঘর্ষ : নিহত ১৩

প্রকাশিত: ০৯:১২ এএম, ০৫ এপ্রিল ২০১৬

ককেশাসের বিরোধপূর্ণ অঞ্চল নাগর্নো কারাবাখে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে অবারো ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার তৃতীয় দিনের মত সংঘর্ষে জড়িয়ে পড়ে দু`পক্ষের সেনারা। ওই সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।

এই সংঘর্ষ সমাপ্তির জন্য দু`পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলো।

এর আগে দু`পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনায় ৩০ সেনা প্রাণ হারায়।

আর্মেনিয়ার প্রেসিডেন্ট সেজেহ সারকিসিয়ান বলেন, যদি দু`পক্ষ নিজ নিজ অবস্থানে ফিরে যায় তবেই যুদ্ধবিরতি সম্ভব। সারকিসিয়ানের এই মন্তব্যের মাত্র একদিন আগেই আজারবাইজান এক তরফা যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে তা সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়।

টিটিএন/পিআর