ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

ফিলিপিনো ব্যবসায়ীদের পাশে পাচ্ছে আরসিবিসি ব্যাংক

প্রকাশিত: ০৪:০৯ পিএম, ০৫ এপ্রিল ২০১৬

বাংলাদেশ ব্যাংকের ৮১০ মিলিয়ন রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) সংশ্লিষ্টতা রয়েছে। এই সংশ্লিষ্টতা নিয়ে ব্যাংকটি দেশ ও দেশের বাইরে ভাবমূর্তি সংকটে পড়লেও ব্যাপক সমর্থন পাচ্ছে এর বড় বড় গ্রাহকদের কাছে থেকে।

এক বিবৃতিতে দেশটির প্রভাবশালী ব্যবসায়ী অ্যান্ড্রু ট্যান, ম্যানুয়েল ভিলার, এদগার সিয়া ও লিবারতো লওস আরসিবিসির প্রতি তাদের শর্তহীন সমর্থনের কথা জানিয়েছেন।  

মেগাওয়ার্ল্ড করপোরেশনের মালিক ট্যান আরসিবিসির চেয়ারম্যানকে লেখা এক চিঠিতে বলেছেন, ব্যাংকের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। একই সঙ্গে আরসিবিসির সঙ্গে সব ধরনের ব্যবসায়ীক সম্পর্ক অব্যাহত থাকবে বলে চিঠিতে উল্লেখ করেছেন।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮১ মিলিয়ন মার্কিন ডলার অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনে সিনেট কমিটির চতুর্থ দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। এই শুনানিতে রিজার্ভ চুরির সঙ্গে জড়িত ব্যবসায়ী কিম অং এবং রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) সাবেক শাখা ব্যবস্থাপক মায়া দেগুইতো অংশ নেন।

এছাড়া শুনানিতে অংশ নিয়ে রিজার্ভ চুরির আরো ৯৭ লাখ ৩০ হাজার মার্কিন ডলার ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন ব্যবসায়ী কিম অং।

এসআইএস/আরআইপি

আরও পড়ুন