খেজুর রপ্তানি বেড়েছে সৌদির, ১১৯ দেশে বিক্রি
মদিনায় খেজুরের দোকান
রমজান মাসে মুসলিম দেশগুলোতে খেজুরের চাহিদা বাড়ে। সৌদি আরবও এর ব্যতিক্রম নয়। দেশটিতে বছরের প্রায় ৪০ শতাংশ খেজুরের ব্যবহার হয় এই মাসে।
পবিত্র মাসটিতে মুসলিমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার খাওয়া থেকে বিরত থাকে। এতিহ্যগতভাবেই খেজুর দিয়ে রোজা ভাঙা শুরু হয়। এক্ষেত্রে যেমন হযরত মুহাম্মদ (সা.) কে অনুসরণ করা হয়, তেমনি এটির রয়েছে ব্যাপক পুষ্টিগুণও।
দেশটির একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রমজান মাসে সৌদির একটি পরিবার খেজুর কেনার ক্ষেত্রে এক থেকে দুই হাজার সৌদি মুদ্রা খরচ করেন।
সৌদিতে প্রতিবছর আনুমানিক এক দশমকি পাঁচ মিলিয়ন টন খেজুর উৎপাদন হয়। ২০২২ সালে দেশটি এক দশমিক ২ বিলিয়ন সৌদি রিয়ালের খেজুর রপ্তানি করে, যা আগের বছরের তুলনায় অন্তত পাঁচ দশমিক ৪ শতাংশ বেশি।
২০২৩ সালে সৌদির খেজুর রপ্তানি আরও ১৪ শতাংশ বেড়ে এক দশমিক ৪ বিলিয়ন সৌদি রিয়ালে দাঁড়ায়। মোট ১১৯ দেশে খেজুর রপ্তানি করে মধ্যপ্রাচ্যের এই দেশটি।
সূত্র: গাল্ফ নিউজ
এমএসএম
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ দু’মাসে ইরান যুদ্ধ: শাঁখের করাতে ট্রাম্প, হামলা না সন্ধি?
- ২ ন্যাটো থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- ৩ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিচ্ছে আমিরাত
- ৪ ফিলিস্তিনিদের জন্য ইসরায়েলের মৃত্যুদণ্ড আইন, বিচার নাকি বৈষম্য?
- ৫ ইউরেশিয়ায় নতুন নিরাপত্তা ও অর্থনৈতিক কাঠামোর প্রস্তাব রাশিয়ার