যুক্তরাজ্যে নির্বাচন
কিয়ার স্টারমারকে বিশ্ব নেতাদের অভিনন্দন
কিয়ার স্টারমার/ছবি সংগৃহীত
এবার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। জয়ী হওয়ায় এরই মধ্যে বিশ্ব নেতারা অভিনন্দন জানানো শুরু করেছেন লেবার পার্টির এই নেতাকে।
ফলাফলে এগিয়ে থাকার খবর পাওয়ার পর লন্ডনে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার বলেছেন, ‘পরিবর্তন এখন থেকেই শুরু হলো।’ উচ্ছ্বসিত জনগণের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমি আনন্দিত।’

এবারের নির্বাচনে হেরে যুক্তরাজ্যে টানা ১৪ বছর পর ক্ষমতা থেকে সরে গেলো কনজারভেটিভ পার্টি। বিদায় নিতে হচ্ছে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে।
- আরও পড়ুন
- যুক্তরাজ্যে লেবার পার্টির নিরঙ্কুশ জয়
- যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিয়ার স্টারমার
এদিকে, জয়ী হওয়ায় কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ। এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) তিনি এ অভিনন্দন জানান।

এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও অভিনন্দন জানিয়েছেন লেবার পার্টির এই নেতাকে।
নির্বাচনে জয়ী হওয়ায় কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন ইসারায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। এক্স হ্যান্ডেলে অভিনন্দন বার্তা দিয়ে গ্রেট ব্রিটেন ও ইসায়েলের ভবিষ্যৎ সম্পর্ক আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সূত্র: সিএনএন, রয়টার্স, বিবিসি
এসএনআর/জিকেএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬
- ২ দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ
- ৩ ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র?
- ৪ অর্থপাচারের সন্দেহে ভারতে কারাবন্দি আল-ফালাহ ইউনিভার্সিটির চেয়ারম্যান
- ৫ শুল্কারোপ নিয়ে সুর পাল্টালেন ট্রাম্প, দিলেন চীন সফরের বার্তা